সাংবাদিক গাজী হাবিবুর রহমানের মাতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. হাবিবুর রহমানের (গাজী হাবিব) মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন। একই সঙ্গে সাতক্ষীরার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও এই শোক প্রকাশে শরিক হন। প্রেসবিজ্ঞপ্তি






