সাংবাদিকের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের শোক
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান (গাজী হাবিব)-এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নেতারা।
হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর এই মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম মহিদার রহমান, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, সহসভাপতি মীর আবু বকর, সাধারণ সম্পাদক জিএম মোশাররফ হোসেন, মো. ফিরোজ হোসেন, এসএম রবিউল ইসলাম, শেখ হাসান গফুর, জিএম সোহরাব হোসেন ও আলী মুক্তাদা হৃদয়সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি






