সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২, মদ ও ইয়াবা উদ্ধার
পত্রদূত রিপোর্ট: ৯ বোতল বিদেশী মদ ও ১০পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কলারোয়া ও কালিগঞ্জ থানায় পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে আরো ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ এপ্রিল জেলা পুলিশের বিশেষ শাখার নিয়মিত প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী সাতক্ষীরা সদর থানায় ২জন, কলারোয়া থানায় ১জন, তালা থানায় ১জন, কালিগঞ্জ থানায় ২জন, শ্যামনগর থানায় ৫জন, আশাশুনি থানায় ১জনকে আটক করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কলারোয়া ও কালিগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।












