বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আমরা কাউকে ভয় পেতে আসিনি: হামজা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
আমরা কাউকে ভয় পেতে আসিনি: হামজা

সামনে কঠিন প্রতিপক্ষ, র‌্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে। তবু ভয় নয়, বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা নিয়ে ফিফা আসিয়ান কাপে খেলতে এসেছে বাংলাদেশ। এমনটাই জানালেন হামজা চৌধুরী। ইন্দোনেশিয়ার জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে টুর্নামেন্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা মিডফিল্ডার।

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে জাকার্তায় চলছে বাংলাদেশের প্রস্তুতি। হামজার সঙ্গে প্রবাসী অন্য ফুটবলাররাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলনের এক ফাঁকে আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র‌্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ। তাই আমাদের অভ্যন্তরীণ লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা।’

এরপরই আত্মবিশ্বাসের কথাটা স্পষ্ট করে দিয়েছেন হামজা, ‘আপনারা জানেন, আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। তবে ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য শেখার একটি পথও। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।’

জাকার্তায় এসে সুযোগ-সুবিধা ও স্থানীয় মানুষের আতিথেয়তায়ও মুগ্ধ হামজা। তিনি বলেন, ‘অসাধারণ। সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই দয়ালু মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুবই চমৎকার ছিল। তাই হ্যাঁ, আমি শুক্রবারের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।’

প্রতিপক্ষ ইন্দোনেশিয়া সম্পর্কেও যথেষ্ট সমীহ দেখিয়েছেন হামজা। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এবং দলের শক্তিমত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা র‌্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে আছে। তাদের দলে খুব ভালো মানের খেলোয়াড় রয়েছে। তাদের একজন খুব দক্ষ হেড কোচও আছেন।’

ইন্দোনেশিয়ার সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে হামজা আরও বলেন, ‘বিশেষ করে আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপের পথে প্রতিদ্বন্দ্বিতায় না থাকে, তাহলে আমি সত্যিই অবাক হবো। আমার মনে হয়, একটি দেশ হিসেবে আপনারা ফুটবলের ওপর অনেক জোর দিচ্ছেন। আর হ্যাঁ, তাদের খুব ভালো একটি দল রয়েছে।’

Ads small one

কলারোয়ায় ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
কলারোয়ায় ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সংবাদদাতা: কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতাকে কেন্দ্র করে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার পূর্বকোটা গ্রামে ভুক্তভোগীদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কলারোয়া থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্বকোটা গ্রামের এমদাদুলের মাছের ঘেরে অভিযুক্ত ব্যক্তিরা জাল পাতছিলেন। এমদাদুলের বাবা হযরত আলী (৬২) বাধা দিলে তাঁদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে অভিযুক্ত মো. ওবায়দুলের নির্দেশে মো. অহেদুজ্জামান ধারালো দা দিয়ে হযরত আলীর মাথায় কোপ দেন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে একরামুলকে (৩২) লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। আহতদের উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এমদাদুল বাদী হয়ে মো. অহেদুজ্জামান (৩৭), রাশেদুজ্জামান নাসিম (২৩) ও মো. ওবায়দুলকে (৪৫) আসামি করে মামলা করেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

শ্যামনগরে ‘সামস্’-এর প্রারম্ভিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
শ্যামনগরে ‘সামস্’-এর প্রারম্ভিক সভা

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে প্রকল্প কার্যক্রম শুরুর লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে এক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলা কনফারেন্স রুমে ‘সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা’ (সামস্)-এর আয়োজনে এবং ‘বারসিক’-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
গোপাল মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন সংগঠনের কমিউনিটি কো-অর্ডিনেটর অলোক কুমার পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজাহান কনক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, যুব উন্নয়ন কর্মকর্তা, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, গ্রিন ক্লাইমেট অ্যাকশনের সদস্য মামুনুর রশিদ, রনজিত বর্মন, ঈশ্বরীপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, প্রতিমা রানী ও জয় মুন্ডা। সভায় সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাটকেলঘাটায় অনিয়মের আখড়া ‘স্বাগতা ক্লিনিক’, ঝুঁকিতে রোগীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
পাটকেলঘাটায় অনিয়মের আখড়া ‘স্বাগতা ক্লিনিক’, ঝুঁকিতে রোগীরা

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’-এ সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে। ক্লিনিকটিতে নিবন্ধিত কোনো ডিগ্রিধারী প্যাথলজিস্ট ও প্রশিক্ষিত ডিপ্লোমা নার্স নেই। এমনকি পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার রিপোর্ট তৈরির মতো স্পর্শকাতর কাজ করছেন ক্লিনিকের ম্যানেজার অরুণ কুমার ম-ল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিধিমালা অনুযায়ী, ১০ শয্যার ক্লিনিকে কমপক্ষে ৩ জন মেডিকেল অফিসার ও ৬ জন নিবন্ধিত ডিপ্লোমা নার্স থাকা বাধ্যতামূলক। অথচ ক্লিনিকটিতে একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক সেবা দিলেও তাঁকে সহায়তা করছেন ডিপ্লোমা বিহীন নার্সরা। এ ছাড়া অনুমোদহীন প্যাথলজিতে অভিজ্ঞ প্যাথলজিস্ট ছাড়াই চলছে রোগ নির্ণয়ের কাজ। পাশাপাশি চিকিৎসা শেষে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং স্বজনদের হয়রানি করার অভিযোগ রয়েছে।
লাইসেন্সের বিষয়ে স্বাগতা ক্লিনিকের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. মধুসূদন ম-ল স্বীকার করেন, ২০১৯ সালের পর নারকোটিকসের অনুমোদন না পাওয়ায় লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি। খুব দ্রুত ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে উক্ত ক্লিনিকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।