রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

এক মাসেও সচল হয়নি কলারোয়ায় ভেঙে যাওয়া সাঁকো, নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
এক মাসেও সচল হয়নি কলারোয়ায় ভেঙে যাওয়া সাঁকো, নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার

0-4024x1784-0-0-{}-0-12#bokehtype:0#;ts:33705833660000;appts:1786089269760;qlty:1;;illum:5 scene:24 humanIn:0;

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরশহরের কাঁচাবাজার সংলগ্ন বেত্রবতী নদীর কাঠের সাঁকো পানির স্রোতে ভেসে যাওয়ার প্রায় এক মাস পার হলেও কোনো স্থায়ী সেতু বা বিকল্প ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বর্ষা মৌসুমে বাধ্য হয়ে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা।

গত ১২ জুলাই বেত্রবতী নদীর তীব্র স্রোতে সাঁকোটি ভেঙে যায়। এরপর থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীসহ সাধারণ মানুষের পারাপারে একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন জানান, দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নদীর পশ্চিম প্রান্তে সড়কবাতি না থাকায় রাতের বেলা পারাপারে নারীদের ভোগান্তি চরম আকার ধারণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম জানান, এখানে একটি স্থায়ী পাকা সেতু ও দ্বিতল কাঁচাবাজার নির্মাণ করা হবে। তার আগে জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুতই একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে দেওয়ার প্রক্রিয়া চলছে।

Ads small one

শ্যামনগরে সুপেয় পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে সুপেয় পানির অধিকার নিশ্চিতে হাইকোর্টের রুল

 

পত্রদূত রিপোর্ট: শ্যামনগর উপজেলার অধিবাসীদের জন্য পর্যাপ্ত ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রের নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আগামী ৬০ দিনের মধ্যে হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও সাতক্ষীরার জেলা প্রশাসককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী কাওছার, মাকসুদুর রহমান ও মারুফ হাসান তমাল। এর আগে মানবাধিক সংগঠন ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট’-এর পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট আইনজীবীরা এ বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
রিট আবেদনে বলা হয়, শ্যামনগরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং তীব্র লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট চলছে। ধুমঘাট এলাকার বাসিন্দা শেফালি রানী ম-লের মতো অনেক নারী-পুরুষকে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে ও নদী পার হয়ে খাবার পানি সংগ্রহ করতে হয়। সংবিধানে স্বীকৃত জীবনের অধিকারের আওতায় সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে রিটে উল্লেখ করা হয়।

 

আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন আইনজীবী ফোরামের নেতারা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
আহত ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন আইনজীবী ফোরামের নেতারা

সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি, তাঁর বাবা ও অন্য আহত নেতাকর্মীদের দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। রোববার দুপুরে তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক আকবর আলী আহতদের চিকিৎসার তদারকি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর (এপিপি) শেখ শাহরিয়ার হাসীব ও সুনীল কুমার ঘোষ। আইনজীবীরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি

ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

সংবাদদাতা: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি মৎস্য ঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি মূলঘর গ্রামের এক বাসিন্দার মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।