পাইকগাছায় জলাবদ্ধতা দূরীকরণে গণতান্ত্রিক সংলাপ
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী, রাড়ুলী, কপিলমুনি, গদাইপুর, লস্কর ও হরিঢালী ইউনিয়নসহ সবকটি এলাকা বর্তমানে তীব্র জলাবদ্ধতার মুখোমুখি।
জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা বারসিক চার বছর মেয়াদি ‘এনগেজ’ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবে নাগরিক ও কর্তৃপক্ষের মধ্যে সরাসরি সংযোগ ঘটানো এবং টেকসই সমাধান খোঁজার লক্ষ্যে এক গণতান্ত্রিক সংলাপের আয়োজন করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও পরিবেশ সাংবাদিক এডভোকেট এফ এম এ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও পরিবেশ সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান এবং পাইকগাছা সরকারি কলেজের সহকারী প্রভাষক সুস্মিতা সরকার।






