শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
কলারোয়া সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ, পাতার বিড়ি, মেহেদী ও চা-পাতা।

বিজিবি জানায়, কলারোয়ার গেড়াখালি, ভাদিয়ালি, তালসারি ও কাঁদপুর সীমান্ত এলাকা এবং সাতক্ষীরা সদরের হরিণা স্কুল মোড় থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি কর্মকর্তারা জানান, রাজস্ব ফাঁকি রোধ ও দেশীয় শিল্প রক্ষায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

রাত শেষে দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাত শেষে দিন

মোঃ রহমত আলী
দিনের শেষে রাত
রাতের শেষে ভোর
সময়ের স্রোতে খোলে নতুন দোর।

সকাল পেরিয়ে দুপুর
বিকাল গড়িয়ে সন্ধ্যা
বহতা নদীর ধারা জোয়ার-ভাটা।

তপ্ত রোদে ঝরে ঘাম
ঝড়-বৃষ্টিতেও ধ্যান
জীবন সাগর সুখে-দুঃখে বহমান।

পাহাড় ভেঙে বাঁধি নীড়
গোধূলি ক্ষণে ঢেউ ভাঙে তীর
উত্তপ্ত মরুর বুকে শ্রমে সাজাই উদ্যান।

দিবালয়ে বহু ছায়া মায়া
আঁধারে ছায়া খোঁজে কায়া
নিশি ফুরালেও মেঘে ঢাকা আকাশ।

ধোঁয়াশা আর কুয়াশা
হতাশার মাঝেও আশা
চাঁদ তারা দেখে দেখে এইতো বাঁচা।

খোলা কিতাব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
খোলা কিতাব

মোঃ রহমত আলী
তিঁনি তো আছেন সাক্ষী,
যা হয়েছে, যা হচ্ছে, আর যা যা হবে,
বিচারকেরও বিচারক, মহা ন্যায়বিচারক।
এখানে সত্য-মিথ্যা প্রমাণ-নির্ভর,
কিন্তু সেদিন ওখানে.. সবার খোলা কিতাব।

তিঁনি তো আছেন দেখছেন,
কে মৌ-লভী, কে মৌলবী, আর কে মোল্-লা,
যার যা ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা সবই।
এখানে জল ঘোলা করে পার পেলেও –
ওখানে কিন্তু সেদিন.. নিশ্চিত জবাবদিহি।

তিঁনি তো আছেন অন্তর্যামী,
কে-বা চোর! কে-বা সাধু! অজানা নেই তাঁর।
কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা তওফা!
এখানে সব ঢাকা, নানা মুখোশে ও পোশাকে,
কিন্তু ওখানে সেদিন.. পরিমাপ ও পরিণাম।

ক্ষতবিক্ষত কানন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ক্ষতবিক্ষত কানন

মোঃ রহমত আলী
শহরের সজ্জিত বাগিচাগুলো বিবর্ণ প্রায়,
প্রজাপতি উড়তে দেখা যায় না তেমন আর!
ডাকে না কাক, ডাকে না সুরে সুরে কোকিল;
গুলবাহারে অবহেলিত কতো ফুল কতো কুঁড়ি।

পুষ্পগুলো অবিরত নির্যাতিত হায়্ গুলবাগে,
পাখিদের কান্নায় বাতাস ভারী কানন জুড়ে!
শহরের সাজ-সাজ-রব গোলকধাঁধার ন্যায়,
জীবন্ত লাশ ঘুরে বেড়ায় পথে ঘাটে ফুটপাতে।

অনাকাক্সিক্ষত নির্যাতন, অপ্রত্যাশিত হত্যা,
প্রতিনিয়তই শহরজুড়ে ক্ষতবিক্ষত আর্তনাদ!
অনিরাপদ আজ বাগিচা রহস্যময় রক্তস্রোতে;
মেতে উঠেছে কারা গুলিস্তানের ধ্বংসলীলায়?