রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

কেশবপুরে ৯ম শ্রেণীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে ৯ম শ্রেণীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সিয়াম আহসান (১৫) নামে এক স্কুল ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেছে। আহত সিয়াম মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর এর ছেলে।

হাসপাতালে ভর্তি ওই ছাত্র জানায়, সে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় রবিবার (১২-০৭-২৬) সকালে সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেটে রওনা হয়। পথিমধ্যে মঙ্গলকোট-গোলাঘাটা সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে পৌঁছানো মাত্র মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী সন্ত্রাসীরা তার পথ গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, বিষয়টা আমি শুনেছি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads small one

শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৯ টায় সিডো সংস্থার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

 

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরূণ-তরূণী অংশগ্রহণ করেন।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন এক্টিভিস্টা সদস্য ইমতি জামিল ও জ্যোতি সরকার। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক সাকিব হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, আব্দুস সাত্তার, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২)কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাবারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

 

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলা এবং কল্যাণপুর এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করা হয়েছে। আজ (১২ জুলাই) বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ এই গুরুত্বপূর্ণ স্থান দুটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

 

পরিদর্শন শেষে সেতু বিভাগের সচিব মোঃ আব্দুর রউফ জানান, স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে প্রস্তাবিত সেতু দুটির গুরুত্ব অপরিসীম। সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার বলেন, কোলা-ঘোলা ও কল্যাণপুর এলাকায় সেতু নির্মাণ এই অঞ্চলের অবহেলিত মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি।

 

বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে এই সেতু দুটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে, যা মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি চিরতরে দূর করবে। পরিদর্শনকালে সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।