খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে জামায়াতের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ঘোষিত খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল চারটায় আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আল আমিন ট্রাস্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু।
সভায় অন্যান্যের মধ্যে এসএম শহিদুজ্জামান বাবলু, মাওলানা জুবায়ের হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক সদস্য আব্দুর রহিম, মোবারক হোসেন, আবুল কাশেম সানাসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় সমাবেশ সফল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।








