জেলা পরিষদের প্রশাসক এর বড় ভগ্নিপতির মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড় ভগ্নিপতি মো. আফজাল করিমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহসভাপতি গাজী জাহিদুর রহমান, সহসভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মুতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবলু, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন। এ ছাড়া নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরাও পৃথক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।












