রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

তালায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
তালায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোহী সার্বজনীন মন্দিরে উৎসবমুখর পরিবেশে ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শুক্রবার (৫ জুন) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জহর হাসান সাগর, মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাগর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ প্রকাশ দাস, সহ-সভাপতি রন্টলাল দাস, আনন্দ দাস, সঞ্জয় দাস, সবুজ দাস, বিজয় দাস ও গোপাল দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ads small one

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মোঃ সিরাজুল ইসলাম: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার বেলা ৩টা ৫ মিনিটে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছান এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সরকারি চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না, সে বিষয়ে তিনি রোগীদের কাছে জানতে চান। এ সময় উপস্থিত রোগীরা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সুযোগ-সুবিধার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সেবার মান আরও বৃদ্ধির জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শন শেষে বেলা ৩টা ৪০ মিনিটে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।

সদর হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাওসার আজিজ, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাংবাদিকেরা।

সদর হাসপাতালে আসার আগে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্যাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাওসার আজিজ, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিবসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাংবাদিকেরা। এখানেও অনুরূপভাবে চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী এবং একই নির্দেশনা দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি।

তালা পরিদর্শনের শুরুতে মন্ত্রী হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করেন এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবার চেখে দেখে সেটির মান যাচাই করেন। পরবর্তীতে তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড, ওয়াশরুম, ওষুধ স্টোর, অপারেশন থিয়েটার (ওটি) ও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরীক্ষা করেন। একই সঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চলমান সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং শিগগিরই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু হবে। সেখানে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে, যেখানে পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার ও ট্রমা সেন্টার থাকবে।

এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ কাজে কর্মী নিয়োজন কার্যক্রমের প্রথম দিনে আবেদন ও ভাইবা দিতে শত শত মানুষের সমাগম ঘটেছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সমাজ সেবা কার্যালয়ে আবেদন গ্রহণ ও ইউএনও অফিস সংলগ্ন ভাইবা পরীক্ষা গ্রহণ করা হয়।

উপজেলার ১১ইউনিয়নে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ কাজের জন্য ১০১জন তথ্য সংগ্রহকারী ও ১০জন সুপার ভাইজার নিয়োজন করা হবে।

শনিবার পর্যন্ত আবেদনকারীদের ভাইবা পরীক্ষা রবিবার উপজেলা পরিষদের দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল ভাইবা পরীক্ষা গ্রহণ করেন। রবিবার (১ম দিন) সুপারভাইজার পদে ২৩জনের ও তথ্য সংগ্রহকারী পদে ২০৩জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে। এসময়ে আবেদনকারীদের ২৯ জুলাই (দ্বিতীয় ধাপে) নিয়োজন পরীক্ষার ভাইবা অনুষ্ঠিত হবে।

শ্যামনগরে প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
শ্যামনগরে প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে বারসিকের উদ্যোগে প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। জলবায়ু সংকটাপন্ন অঞ্চলের প্রান্তিক নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জোরদারকরণ (অগ্রযাত্রা) প্রকল্পের আওতায় শনি ও রবিবার (২৫-২৬ জুলাই) বুড়িগোয়ালিনীর সিডিও হলরুমে দুই দিনব্যাপী প্রাণি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত বিশ্বাস এবং উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পদ্ধতিতে গবাদিপশু পালন, সাধারণ রোগবালাই প্রতিরোধ, টিকাদান এবং আপদকালীন সময়ে প্রাণিসম্পদ সুরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। নেটজ্ বাংলাদেশের সহযোগিতায় সমাপনীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিকের ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল, প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ, এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হক ও ফিল্ড ফ্যাসিলিটেটর মহিরঞ্জন মন্ডল প্রমুখ।