সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

তোমাকে আবার পড়তে চাই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
তোমাকে আবার পড়তে চাই

কাজী গুলশান আরা

তোমাকে আবার পড়তে চাই
বাক্য, শব্দ, প্যারা ভেঙে পড়তে চাই!
কেবল সেজন্যইÑ
একবার
একটা মুহূর্ত ধার চেয়েছিলাম
যুক্তাক্ষরময় পৃথিবীর
গিজগিজ শব্দ রাশি থেকে
ডুবুরির মতো ডুব দিয়ে কয়েকটি শব্দ তুলে
প্রজাপতির রঙে রাঙিয়ে দিতেই
বিস্তৃত মুক্তির স্বাদ পেলো তারা
কৃষ্ণচূড়ার লাল
তখন আকাশের নীলে
ইচ্ছেগুলো ফুটছেÑ
কখনও ফুল কখনও পাতা

আমার সমস্ত নিষেধের বাইরে
উঠেছিল ঝড় অকৃপণ!

দুকূল ছাপানো ঢেউয়ের মতো
এসেছিল বসন্ত, এসেছিল বৈশাখ
আজ সেই বসন্তের অমরত্ব চাই

বসন্তের মঙ্গল আলো শেষে
তোমাকে আবার পড়তে চাই-এ বৈশাখে।

Ads small one

শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদকে হয়রানিমূলক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদকে হয়রানিমূলক গ্রেপ্তার

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বিডিনিউজ২৪ডটকম এর বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে হয়রানিমূলক গ্রেপ্তার করেছে পুলিশ। তার আটকের প্রতিবাদে মুক্তির দাবীতে শার্শা থানার সামনে অবস্থান নিয়েছেন গণমাধ্যম কর্মীরা। নিঃস্বর্ত মুক্তি চান তারা।

বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব জানান, সোমবার গভীর রাতে যশোরের শার্শা জামতলার নিজবাড়ী থেকে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই যশোর ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয় সিনিয়র সাংবাদিক আসাদকে। সিসি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়। বেদম মারপিট করে আহত করা হয় সাংবাদিকের ভাগ্নে কলেজ পড়ুয়া শিক্ষার্থী তরঙ্গকে। পরে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

সাংবাদিককে আটকের প্রতিবাদে সোমবার সকাল থেকে থানার সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন এলাকার সাংবাদিকেরা। নিঃস্বর্ত মুক্তি চান তারা। থানায় আটক রাখা হয়েছে তাকে।
এসব বিষয়ে জানার চেষ্টা করলে ফোন রিসিভ করেন নি শার্শা থানার ওসি।

সাংবাদিক জামাল হোসেন ও মনির হোসেন জানান, নির্বাচিত সরকারের সময় একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হয়রানিমূলক আটক স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ। সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়। তার মুক্তির দাবী জানান তারা।

সাংবাদিকের হয়রানিমুলক গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদসহ মুক্তির দাবী জানান যশোরসহ বিভিন্ন এলাকার গণমাধ্যম কর্মীরা।

 

 

 

কেশবপুর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
কেশবপুর থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযান পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গত রবিবার (৭ জুন) রাতে উপজেলার ভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) ও ৩ নং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)।

থানা সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার হাবাসপোল গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং শ্রীফলা গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে ৩ নং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, দুই জনই সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি গ্রামের জাহাঙ্গীর আলমের করা মামলা নং-৬, ১২.১২.২০২৪ এর অরেন্টভুক্ত আসামি পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দীন এবং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল; দামে খুশী চাষি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
পাইকগাছায় কাঁঠালের ফলন ভাল; দামে খুশী চাষি

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বৈরী আবহাওয়া ও অতিরিক্ত তাপমাত্রায় পরও পাইকগাছায় আশানুরূপ কাঁঠালের ফলন হয়েছে। মৌসুম শুরুতে বৃষ্টি না হওয়ায় কাঁঠাল বৃদ্ধি কম হওয়ায় আকার ছোট হয়েছে। অধিকাংশ গাছের কাঁঠাল এবড়ো-খেবড়ো ও ছোট। জ্যৈষ্ঠ মাস থেকে কাঁঠাল পাঁকা শুরু হয়েছে। বর্তমানে কাঁঠালের ভরা মৌসুম চলছে এবং বাজারে চড়া দামে কাঁঠাল বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ৩০ হেক্টর জমিতে কাঁঠাল গাছ রয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলীতে কাঁঠালের বাগান আছে। এবছর প্রায় এক হাজার ৫০মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে বলে কৃষি অফিস ধারণা করছে। তাছাড়া চাঁদখালী ও পৌরসভার আংশিক এলাকায় কিছু কিছু কাঁঠাল গাছ রয়েছে। এলাকায় পরিকল্পিত ভাবে কাঁঠাল বাগান গড়ে ওঠেনি। তবে মিশ্র বাগানে কাঁঠাল বাগান রয়েছে। কাঁঠাল কাঁঠের ব্যাপক চাহিদা থাকায় এলাকার বড় বড় গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে।

কাঁঠাল কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। কাঁঠাল সবজি হিসাবেও বাজারে বিক্রি হয়। একটি কাঁঠাল ৫০ টাকা থেকে ৩শ টাকার অধিক দামে বিক্রি হচ্ছে। আষাঢ়-শ্রাবণ মাস কাঁঠাল পাঁকার উৎকৃষ্ট সময় হলেও জ্যৈষ্ঠ মাস থেকে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল বাজার বেঁচা-কেনা হচ্ছে। কাঁঠাল রসালো ও সু-স্বাদু একটি ফল। কাঁঠাল প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ ফল। শহর ও গ্রাম অঞ্চলের উভয় মানুষের কাছে খুবই পছন্দের। মানুষের সুস্থ্য সবল স্বাস্থ্যের জন্য ভিটামিনের অভাব পূরণে কাঁঠাল খাওয়ার প্রয়োজন রয়েছে। কাঁঠালের একটি বড়গুণ এর কোন কিছু বাদ যায় না।

 

কাঁঠালের কোষ, খোসা ও বিচি সব কিছুই প্রয়োজনীয়। বিচি উৎকৃষ্টমানের সবজি হিসাবে তরকারি রান্না করে খাওয়া হয়। কাঁঠালের খোসা গরু-ছাগলের প্রিয় খাদ্য। তাছাড়া কাঁঠালের পাতা ছাগল-ভেড়া-গরুর প্রিয় খাবার হিসাবে ব্যাপক চাহিদা রয়েছে। কাঁঠাল উৎপাদনে কোন খরচ না থাকায় চাষীরা লাভবান বেশি হয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, উপজেলায় কাঁঠালের ফলন ভাল হয়েছে এবং বাজার মূল্য ভালো। কাঁঠাল গাছ লাগাতে তেমন কোন খরচ হয় না। শুধু বাগান পরিচর্যা করলে চলে। এতে করে কৃষকরা কাঁঠাল গাছ থেকে বেশি ফলন পাবে ও লাভবান হবে। এজন্য কাঁঠাল গাছ লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।