শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

পাটকেলঘাটার মেলেকবাড়ি দারুস সালাম আলিম মাদ্রাসার সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
পাটকেলঘাটার মেলেকবাড়ি দারুস সালাম আলিম মাদ্রাসার সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার মেলেকবাড়ি দারুস সালাম আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

তিনি এর আগে তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তালা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান মাদ্রাসাটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণালকান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম এবং কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম মোস্তফা।

এদিকে, গতকাল মাদ্রাসা কর্তৃপক্ষ নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

Ads small one

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ও শুক্রবার (৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরা বিওপির অভিযানে ভাদিয়ালি ও বরালি এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ৯ হাজার টাকা মূল্যের মদ জব্দ করা হয়। ভোমরা বিওপির অভিযানে মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৈকারী বিওপির অভিযানে বৈকারীপাড়া মোড় থেকে একজনকে আটক করা হয়। এ সময় ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, একটি বাইসাইকেল এবং একটি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ ছাড়া কাকডাঙ্গা বিওপির অভিযানে কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, চারটি অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা। শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ব্রহ্মরাজপুরে নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের মাছখোলা ক্লাব মোড়ে ইউনিয়নবাসীর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম বিল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

বক্তব্যে নুরুল ইসলাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন। এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরে আলম সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তোজাম্মেল হক তোজাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আকবর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আনারুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, ওসমান গনি মিন্টু ও অজিয়াউর রহমান এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা আজিজুর রহমান ও ইউনিয়ন পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল হাকিম।

বক্তারা আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট নুরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পথসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বাগআঁচড়ায় পারিবারিক বিরোধে ধর্ষণচেষ্টার অভিযোগ, তদন্তে সত্যতা পায়নি পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
বাগআঁচড়ায় পারিবারিক বিরোধে ধর্ষণচেষ্টার অভিযোগ, তদন্তে সত্যতা পায়নি পুলিশ

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার অভিযোগ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শার্শা থানায় পৃথক অভিযোগ জমা পড়েছে। তবে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্ত করে এর সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগকারী আজমল হোসেন ইমনের দাবি, নানার বাড়ির সম্পত্তি ভাগ-বণ্টন নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করা হচ্ছে। তাঁর অভিযোগ, মামা বিদেশে থাকার সুযোগে তাঁর খালা ও খালাতো বোন নিজেদের পছন্দমতো জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তাঁরা গত ১ নভেম্বর যশোর প্রেসক্লাবে তাঁর পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এরপর ২ নভেম্বর তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ইমন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় থানায় দুটি পৃথক অভিযোগ জমা পড়েছে। উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ইমনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার যে অভিযোগ উঠেছিল, তা সরেজমিনে তদন্ত করা হয়েছে। তবে তদন্তে ধর্ষণচেষ্টার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।