পুরাতন সাতক্ষীরায় মারামারির ঘটনায় মামলায় ১১জনের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক আইনজীবীসহ ১১জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় মঙ্গলবার সকল আসামিরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সকলের জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে জমি নিয়ে বিরোধে গত ৩ মে এড. এমডি সাইফুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরার আমলী ১নং আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় সোহাগ সরদারসহ ২৪ জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। এর পরদিন ৪মে প্রতিপক্ষ খায়রুল বাশার শিমুল বাদী হয়ে এড. এমডি সাইফুল্লাহসহ ১১জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৫মে মঙ্গলবার এড. এমডি সাইফুল্লাহসহ সকল আসামিরা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত সকল আসামির জামিন মঞ্জুর করেন।












