বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ও রোগী বাছাই ক্যাম্প
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গ্রামীণ চক্ষু হাসপাতাল কদমতলা, সাতক্ষীরার আয়োজনে এ ক্যাম্পে বিনামূল্যে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা এবং স্বল্প মূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে লেন্স সংযোজন, ওষুধ সরবরাহ, হাসপাতালে যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুল করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর সরদার ও জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।












