শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরের আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
শ্যামনগরের আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। এবার দর্শনার্থীদের আকৃষ্ট করতে টানেলের আদলে তৈরি করা হয়েছে প্রতিমা দর্শনের ব্যবস্থা। ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে ভক্ত ও দর্শনার্থীরা টানেলের ভেতর দিয়ে প্রবেশ করে দুর্গতিনাশিনী দেবী দুর্গার প্রতিমা দর্শন করতে পারবেন।

মন্দির প্রাঙ্গণে দুর্গোৎসবকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতি। আয়োজকদের প্রত্যাশা, টানেলের মধ্য দিয়ে প্রতিমা দর্শনের এই ব্যতিক্রমী ব্যবস্থা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগাবে। প্রচলিত পদ্ধতির বাইরে ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে এবারের পূজাকে আরও আকর্ষণীয় করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের এক মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও ভক্তদের জন্য প্রতিমা দর্শনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তবে এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে টানেলের মধ্য দিয়ে দুর্গাপ্রতিমা দর্শনের ব্যবস্থা।

তাঁরা আরও জানান, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মন্দিরে দর্শনার্থীদের স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত। পূজার আনন্দ উপভোগ করতে এবং ব্যতিক্রমী প্রতিমা দর্শনের অভিজ্ঞতা নিতে তাঁরা সর্বস্তরের ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষকে আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

আয়োজক কমিটির সভাপতি অনঙ্গ কুমার মন্ডল জানান, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও আনন্দের এক মিলনমেলা। প্রতিবছরের মতো এবারও ভক্তদের জন্য প্রতিমা দর্শনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তবে এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে টানেলের মধ্য দিয়ে দুর্গাপ্রতিমা দর্শনের ব্যবস্থা।

Ads small one

গাবুরায় সকারফাইট ফুটবলে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
গাবুরায় সকারফাইট ফুটবলে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরায় জমজমাট আয়োজনে সকারফাইট ফুটবল টুর্নামেন্ট সিজন-৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাবুরা গোপাললক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে পাতাখালী সোনার তরী একতা যুব সংঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব।

গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন আক্তার হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য একই দলের সুমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের সভাপতি ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ হালিম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জি এম ইমাম হাসান, ১ নম্বর ওয়ার্ডের সদস্য খান হাবিবুল্লাহ বাহার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি শাহিনুর রহমান শাহীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম দিদারুল ইসলাম এবং সাউদার্ন চ্যারিটি যুব ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলা দেখতে মাঠে ফুটবলপ্রেমীদের ঢল নামে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারীদের নিয়ে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারীদের নিয়ে সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নম্বর প্রতাপনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান’-এর উদ্যোগে উপকূলীয় এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন ঝুঁকিপূর্ণ নারীকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, উঁচু আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং জলবায়ু সহনশীল বিকল্প কৃষিব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য দেন মৃত্তিকা সংস্থার যুব সদস্য আব্দুল আহাদ (সবুজ), আসমা, সালমা, শারমিন, সুমনা, রেশমা, রেহেনা, শামীমা, রওশনআরা, আরিফা, সুরাইয়া, জুলিখা ও আছিয়া প্রমুখ।

তালায় জব ফেয়ার: সরাসরি চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
তালায় জব ফেয়ার: সরাসরি চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পর তরুণদের কর্মসংস্থানে সরাসরি যুক্ত করতে সাতক্ষীরার তালায় দিনব্যাপী ‘জব ফেয়ার’ বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেওয়া ১৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকার দিয়ে ১৫ জন চাকরিপ্রার্থী তাৎক্ষণিক নিয়োগের নিশ্চয়তা পেয়েছেন।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় ‘রাইজ’ (জঅওঝঊ) প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন তরুণ-তরুণী অংশ নেন। চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া ও নিয়োগদাতা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সুযোগ পান।

সাসের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সংস্থাটির পরিচালক মোস্তাফিজুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী এবং এনজিএফের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফজলুল কাদের বলেন, ‘দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তখনই সার্থক হয়, যখন তা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।’ মেলা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নতুন চাকরিপ্রাপ্তদের শুভকামনা জানান।