শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আলফাজ আহমেদ সুজন নামে (২৫) এক যুবক পুলিশের সাড়াঁশি অভিযানের মুখে জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কাছারীব্রিজ এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর রাতে কাশিমাড়ী এলাকা থেকে উদ্ধার হয়। সে উপজেলার বাদুড়িয়া গ্রামের কামরুল ইসলাম মোড়লের ছেলে। পাওনা স্বর্ণের চেইন ও টাকার জন্য ডেকে নিয়ে ঐ যুবককে বসিয়ে রাখার দাবি করেছে ঘটনায় জড়িতরা।

পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সম্রাট শাহাজান ও নাজমুল হোসেনর দুই ব্যক্তি পথরোধ করে। একপর্যায়ে ব্যবহৃত মটর সাইকেলসহ তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সুজনের পরিবার জরুরী পরিষেবার নম্বরে কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানায়।

 

এসময় শ্যামনগর থানার সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, উপ-পরিদর্শক সুদেব মন্ডল, উপ-পরিদর্শক সনজিত মন্ডল ও সহকারী উপ-পরিদর্শক সজীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে।
পুলিশ সুত্র আরও জানায় প্রযুক্তির সহায়তায় আভিযানিক দলের সদস্য রাত নয়টার দিকে কাশিমাড়ী এলাকায় সুজনের অবস্থান নিশ্চিত হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে স্থানীয়দের সহায়তা নিয়ে অক্ষত অবস্থায় সুজনকে উদ্দার করতে সক্ষম হয় তারা।

সুজনের ভাষ্য তার ব্যবহৃত মটরসাইকেলে চড়ে শাহাজান ও নাজমুল তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাকে মারধর না করলেও দিনভর তাকে মানসিক টর্চার করা হয়। পিতার নিকট পাওয়া টাকার জন্য তাকে অপহরণ করা হয়েছিল বলেও তার দাবি। সুজনের পিতা কামরুল ইসলামের দাবি মুক্তিপণের দাবিতে তার ছেলেকে অপহরন করা হয়েছিল। শাহাজান তার নিকট স্বর্ণের চেইন পাওয়ার দাবি করলেও সে সমস্যা মিমাংসিত বলেও তিনি দাবি করেন।

চেষ্টা করেও অভিযুক্ত শাহাজানের সাথে যোগাযোগ করা যায়নি। তবে চাচাত ভাই বাবু জানায় ছেলে চেইন নিয়ে পালিয়েছে বলে কামরুল দাবি করেছিল। সেকারনে পথিমধ্যে সুজনকে পাওয়ার কারনে আটক করে তার পিতাকে ডাকা হয়েছিল। পুলিশের হাতে উঠিয়ে না দিয়ে নিজেদের কাছে আটকে রাখা ‘ভুল ছিল’ বলেও তিনি জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান জরুরী পরিষবো কল পেয়ে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে চৌকষ একটি দলকে মাঠে নামানোর ৬/৭ ঘন্টার মধ্যে সুজনকে উদ্ধার করা হয়। তবে ভুক্তোভোগীর পরিবার লিখিত অভিযোগ করতে সম্মত না হওয়ার কারনে উদ্ধার যুবককে পরিবারের জিম্মায় উঠিয়ে দেয়া হয়েছে।

Ads small one

আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারীদের নিয়ে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারীদের নিয়ে সচেতনতামূলক সভা

আশাশুনি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১০ নম্বর প্রতাপনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান’-এর উদ্যোগে উপকূলীয় এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন ঝুঁকিপূর্ণ নারীকে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, উঁচু আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং জলবায়ু সহনশীল বিকল্প কৃষিব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য দেন মৃত্তিকা সংস্থার যুব সদস্য আব্দুল আহাদ (সবুজ), আসমা, সালমা, শারমিন, সুমনা, রেশমা, রেহেনা, শামীমা, রওশনআরা, আরিফা, সুরাইয়া, জুলিখা ও আছিয়া প্রমুখ।

তালায় জব ফেয়ার: সরাসরি চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
তালায় জব ফেয়ার: সরাসরি চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পর তরুণদের কর্মসংস্থানে সরাসরি যুক্ত করতে সাতক্ষীরার তালায় দিনব্যাপী ‘জব ফেয়ার’ বা চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেওয়া ১৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকার দিয়ে ১৫ জন চাকরিপ্রার্থী তাৎক্ষণিক নিয়োগের নিশ্চয়তা পেয়েছেন।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলায় ‘রাইজ’ (জঅওঝঊ) প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন তরুণ-তরুণী অংশ নেন। চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া ও নিয়োগদাতা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সুযোগ পান।

সাসের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সংস্থাটির পরিচালক মোস্তাফিজুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী এবং এনজিএফের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফজলুল কাদের বলেন, ‘দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তখনই সার্থক হয়, যখন তা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তরুণদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।’ মেলা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নতুন চাকরিপ্রাপ্তদের শুভকামনা জানান।

জাকারিয়া হত্যার বিচার দাবিতে নিউমার্কেট চত্বরে মানববন্ধন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
জাকারিয়া হত্যার বিচার দাবিতে নিউমার্কেট চত্বরে মানববন্ধন আজ

নিজস্ব প্রতিনিধি: জাকারিয়া হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরার নিউমার্কেট চত্বরে মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটি।

শুক্রবার সন্ধ্যায় শহরের লেকভিউয়ের হলরুমে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, আইনজীবী আকবার হোসেন, আবুল কাসেম, মশিউর রহমান, শফিকউদ্দৌলা সাগর, শেখ আবু রায়হান, মেহেদী হাসান, আল ইমরান ইমু, ডা. মহিদার রহমান ও আব্দুল গফুর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যকর কোনো তৎপরতা দৃশ্যমান নয়। এ কারণে শনিবার সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে এবং সেখান থেকে প্রশাসনকে আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।