সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সঙ্গে জেলা যুবদলের মতবিনিময়
সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পলাশপোলস্থ সাংবাদিক ক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মহিদার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর আবু বকর।
সভায় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলার সামাজিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ক্লাব ও যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






