শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা প্রাণনাথ স্কুল এন্ড কলেজ এর শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরা প্রাণনাথ স্কুল এন্ড কলেজ এর শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১ টায় সাতক্ষীরা প্রাণনাথ স্কুল এন্ড কলেজ- এ ‘সনাক-টিআইবি’র সহায়তায় ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক শিক্ষালয়টির সার্বিক মানোন্নয়নে ‘‘কমিউনিটি অ্যাকশন মিটিং’’ অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সাতক্ষীরা প্রাণনাথ স্কুল এন্ড কলেজ এর বিভিন্ন সমস্যা, যেমন- শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকা; নিরাপদ পানীয়জলের অভাব; পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবসহ প্রতিষ্ঠানের কার্যক্রমে সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও উপস্থিত নাগরিকগণ শিক্ষালয়টির বেশ কিছু সমস্যা তুলে ধরেন। সভায় সমস্যাগুলো সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে- এমনকি প্রয়োজনে মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

আলোচনায় বক্তারা, শিক্ষার্থীদের পড়ার মান উন্নতকরণ, কম্পিউটার ল্যাব, ক্যান্টিনের ব্যবস্থা, বিনোদন মূলক কার্যক্রম গ্রহণসহ বিদ্যমান সমস্যসমূহ সমাধান করে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের সাথে সাথে পূর্ব ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকলের দৃৃষ্টি আকর্ষণ করেন।

সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির¥ আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সমন্বয়ক সেলিনা পারভীন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় জনসাধারণ, সনাক, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইব’র এরিয়া সমন্বয়কারী আল-আমিন। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

Ads small one

পাটকেলঘাটায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
পাটকেলঘাটায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব পাটকেলঘাটার হাজরাপাড়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

শুক্রবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাবিবুল ইসলাম হাবিব বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির কল্যাণে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় কোরআনের হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে আলেম-ওলামাদের অবদান অনস্বীকার্য।

মাদ্রাসার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলেছে। এই মাদ্রাসার জরুরি উন্নয়নের জন্য তাঁর পক্ষ থেকে দ্রুত আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
মতবিনিময় সভা শেষে তিনি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং ছবি তোলেন। এর আগে তিনি নগরঘাটা ইউনিয়নের আসাননগর-হরিণখোলা সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন।

দল-মত নির্বিশেষে আমি সবার এমপি: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
দল-মত নির্বিশেষে আমি সবার এমপি: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “নির্বাচনে আমি দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হলেও এখন আমি কোনো একটি দলের নই, বরং দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি।”

৩ জুলাই বিকেলে তালা উপজেলার খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, এ পর্যন্ত যে সরকারি বরাদ্দ এসেছে, তা জনগণের কল্যাণে বণ্টন করা হয়েছে এবং প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের খুঁজে তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম করে থাকেন এবং অযোগ্য কাউকে সুবিধা দিয়ে থাকেন, তবে তা আমাকে জানালে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক ও ভিন্নমতের মানুষদের প্রতি কাজের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি আগামী পাঁচ বছর জনগণের খাদেম হিসেবে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

খেশরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে এবং মোহাম্মদ রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, খেশরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

ব্যারিস্টার-অ্যাট-ল’ শিক্ষার্থী বিথার রবিউলের জন্মদিন উদ্যাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ব্যারিস্টার-অ্যাট-ল’ শিক্ষার্থী বিথার রবিউলের জন্মদিন উদ্যাপিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান ও প্রয়াত আইনজীবী হাসনা হেনা খানের একমাত্র পুত্র, ব্যারিস্টার-অ্যাট-ল’ অধ্যয়নরত শিক্ষার্থী বিথার রবিউল ইসলাম খানের জন্মদিন উদ্যাপিত হয়েছে। ৩ জুলাই শুক্রবার রাতে শহরের খান বাড়িতে অ্যাডভোকেট হাসনা হেনা খান ফাউন্ডেশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জন্মদিন পালন করা হয়।

জন্মদিনের এই আয়োজন পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে একটি মিলনমেলায় পরিণত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বিথার রবিউল ইসলাম খান বলেন, জীবনের আরেকটি বছর পূর্ণ করায় তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চান। জন্মদিন উপলক্ষে কেক বা উপহারের চেয়েও তাঁর পথচলাকে যাঁরা অর্থবহ করে তুলেছেন, সেই প্রিয় মা-বাবার কথা বেশি মনে পড়ছে। মায়ের স্মৃতি চারণ করে তিনি বলেন, “আজ এই দিনে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার গর্ভধারিণী মাকে, যিনি আজ এই পৃথিবীতে নেই। যাঁর মা নেই, তাঁর কিছুই নেই। তিনি আমাকে ছায়ার মতো আগলে রাখতেন।” কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি তাঁর পরিবার, বন্ধু ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।