আশাশুনিতে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সাতক্ষীরা আগমন উপলক্ষে আশাশুনিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন আশাশুনি উপজেলা কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা সহসভাপতি মো. কাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংগঠনটির ছদর মো. জহুরুল ইসলাম, সেক্রেটারি ডা. মো. আমিনুল ইসলাম, সহসভাপতি ক্বারী মো. কাইকাউস, সহসেক্রেটারি মো. ইয়াকুব আলী প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২৭ জুন বাদ আসর সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার ছদর আলহাজ হাফেজ মাওলানা মুফতি রবীউল ইসলামের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।









