বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

শাখরা কোমরপুরে বাংলা নববর্ষ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
শাখরা কোমরপুরে বাংলা নববর্ষ উদযাপন

সীমান্ত প্রতিনিধি: মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাখরা কোমরপুর আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লা বৈশাখ ও স্বাধীনতা দিবস উৎযাপন অনুষ্ঠিত হয়। সকাল ৮টার সময় শুরুতে কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

অনুষ্ঠানে ভোমরা ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দর এর সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী, ভোমরা স্থল বন্দর রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, নাজমুল আলম মিলন, তরিকুল ইসলাম। এ সমায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আহম্মেদ শরিফ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুছা আমিন, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, ধ্রুব বিশ্বাসসহ ভোমরা ইউনিয়ন বিএনপির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও ৬টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

 

ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মোধ্য পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।

এদিকে শাঁখরা বাজার কমিটির সৌজ্যনে বাজারের সকল ব্যাবসায়ীবৃন্দদের সাথে নিয়ে সকাল ৭টার সময় বাজারের সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম, মিলন হোসেন, বাসুদেব ও সৈয়েদার রহমানের নেতৃত্বে চিংড়ি পেয়াজ ও পুটি মাছ ভাজি দিয়ে পান্তা ভাত খেয়ে ১ লা বৈশাখ পালন করেন।

 

 

 

Ads small one

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সিলেট বিভাগীয় বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন।
এছাড়া এই মামলায় ৯ জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন।

আবুল হোসেন জানান, মামলার মোট ১২ আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। অপর আসামি হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।

২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের এক জনসভায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় স্থানীয় যুবলীগ নেতা নূরুল হক নিহত হন এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ অন্তত ২৯ জন আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

বিশ্বকাপে শেষ রাউন্ডের ম্যাচে কাল ভোরে একই সময়ে মাঠে নামছে এফ গ্রুপের চারটি দল। আর সেই গ্রুপ এখনও পুরোপুরি উন্মুক্ত। নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন—তিন দলেরই শীর্ষস্থানে থেকে শেষ করার সুযোগ রয়েছে।

কানসাস সিটিতে কাল ভোর ৫টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে দুর্বল তিউনিসিয়ার, যারা টানা দুটি ম্যাচে চার গোল হজম করে হেরেছে এবং প্রথম ম্যাচের পরই তাদের কোচকে বরখাস্ত করেছে।

সুইডেনের কাছে ৫-১ ব্যবধানে হারের পর সাবরি লামুশিকে বরখাস্ত করে হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেয় তারা। কিন্তু তার আগমনও তিউনিসিয়ার ভাগ্য বদলাতে পারেনি। জাপানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আর্লিংটনে সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে জাপানের ও নেদারল্যান্ডসের উভয়ের পয়েন্ট চার। বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও সুইডেন পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

এদিকে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখতে শেষ রাউন্ডের ম্যাচে আজ রাত ২টায় নামছে জার্মানি। কাল সকাল ৮টায় মাঠে নামছে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রও।

গ্রুপ ডিতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসে ইতোমধ্যে বিদায় নেওয়া তুরস্কের বিপক্ষে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।

২০০২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোনো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে পারেনি। তবে এবারের শক্তিশালী সূচনা তাদের ঘরের মাটিতে অনেক দূর যাওয়ার আশা বাড়িয়েছে।

একই গ্রুপে কাল সকাল ৮টায় সান্তা ক্লারায় অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে দ্বিতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হবে। ড্র হলে গোল ব্যবধানের কারণে অস্ট্রেলিয়া সুবিধা পাবে, তবে সেটি সম্ভবত প্যারাগুয়েকেও পরবর্তী রাউন্ডে পাঠানোর জন্য যথেষ্ট হবে।

অন্যদিকে, জার্মানি কুরাসাও ও আইভরি কোস্টকে হারিয়ে গ্রুপ ই-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে। ফলে আগের দুই বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার হতাশা তারা অনেকটাই পেছনে ফেলেছে। এবার তারা বড় লক্ষ্যে এমন এক ইকুয়েডর দলের মুখোমুখি হবে, যাদের টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই।

একই গ্রুপে আইভরি কোস্ট দ্বিতীয় হওয়ার পথে রয়েছে এবং তারা অভিষিক্ত কুরাসাওকে হারানোর লক্ষ্য নিয়ে নামবে।

তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে— যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।