দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারের জাতীয় পুষ্টি লক্ষ্য বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের নিয়ে জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা ‘সুশীলন’-এর দেবহাটা এরিয়া প্রোগ্রাম এই সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সুশীলনের সিডিঅ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশফিয়াতুন নাহার লিজা, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, প্রধান শিক্ষক মদন মোহন পাল এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, সুপেয় পানির ব্যবস্থা করা, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো এবং স্কুলগুলোতে ‘গ্রিন জোন’ স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।






