কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কয়রা (খুলনা) প্রতিনিধি: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে খুলনার কয়রায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজনে সহযোগিতায় ছিল ‘কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (সিডিও)।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিডিও-র নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ডাবলু, সমাজসেবক আছের উদ্দিন এবং অভিজিৎ মহলদার।
আলোচনা সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষার যতœ নেওয়া এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতার মূল্যায়ন করার ওপর জোর দেওয়া হয়।









