বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ প্রয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ প্রয়োগ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রোগী শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে আনা সম্ভব হলে চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালিতে জমাট বাঁধা রক্ত গলিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। উপযুক্ত রোগীর ক্ষেত্রে এ চিকিৎসা মৃত্যুঝুঁকি ও হৃদ্‌যন্ত্রের জটিলতা কমাতে সহায়ক হতে পারে।

চলতি বছর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের পরিকল্পনা ও উদ্যোগে জরুরি হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন সরবরাহের ব্যবস্থা করা হয়।

এর আগে গত ১২ অক্টোবর একই হাসপাতালে হার্ট অ্যাটাকের এক রোগীকে এ ইনজেকশন প্রয়োগ করা হয়। ওই রোগীকে চিকিৎসা দেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমুস সাকিব। চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সময়মতো সঠিক চিকিৎসা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন রক্ষা এবং হৃদ্‌যন্ত্রের জটিলতার ঝুঁকি কমানো সম্ভব। উপজেলা পর্যায়েও জরুরি হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বুকের ব্যথাকে অবহেলা করা উচিত নয়। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।

Ads small one

ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে নিহত ঝিকরগাছার চালক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে নিহত ঝিকরগাছার চালক

সংবাদদাতা: যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান ঝিকরগাছা উপজেলার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা। তিনি মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান নিয়ে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি জয়কৃষ্ণপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় কাভার্ডভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি উল্টে দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক লিটন মিয়া জানান, ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। আহত চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
বাগআঁচড়ায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

oppo_0

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আলমগীর কবির এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নাছিম জামান রিফাত।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পাঁচরখি পশ্চিমপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী রমযান আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
পাঁচরখি পশ্চিমপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী রমযান আলী

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের পাঁচরখি পশ্চিমপাড়া এলাকায় বাড়ি বাড়ি ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমযান আলী। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

সাক্ষাৎকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া চান। এ সময় স্থানীয় কর্মী ও ইউনিয়নের দায়িত্বশীল নেতারা তাঁর সঙ্গে ছিলেন।