কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ায় যুবক গ্রেপ্তার
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আবু নাইম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু নাইম শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের রেজাউল-রুবিনা দম্পতির ছেলে। গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মশাল মিছিলে তাকে সামনের সারিতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।












