বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

একজন প্রধান শিক্ষকের প্রচেষ্ঠায় বদলে গেল কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
একজন প্রধান শিক্ষকের প্রচেষ্ঠায় বদলে গেল কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সুদক্ষ পরিচালনা, দূরদর্শী নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমে এক মনোরম ও সুন্দর পরিবেশে গড়ে উঠছে স্কুলটি। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে প্রতিষ্ঠানটি এখন এলাকায় রোল মডেল।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বিদ্যালয়ের চারপাশের পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন ও নান্দনিক। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য তৈরি করা হয়েছে একটি আনন্দঘন ও ভীতিহীন পরিবেশ। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা এবং সহ-শিক্ষা কার্যক্রমের ওপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানান, বর্তমান প্রধান শিক্ষক মুজিবুর রহমান যোগদানের পর থেকে বিদ্যালয়ের সার্বিক চিত্র সম্পূর্ণ বদলে গেছে। তাঁর চমৎকার প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে দিন দিন বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হচ্ছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনেও বিশেষ ভূমিকা রাখছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, “প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি। আমরা কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এমন একটি সুন্দর পরিবেশে রূপান্তর করার চেষ্টা করছি, যেখানে শিশুরা আনন্দের সাথে শিখতে পারে। সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা এবং পরিচালনা কমিটির সহযোগিতায় আমরা বিদ্যালয়টিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

একটি আদর্শ ও সুন্দর পরিবেশে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ গড়ার এই কারিগর ও তাঁর প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করবে-এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর। সংবাদদাতা জুলফিকার আলী

 

Ads small one

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
শ্যামনগর বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাইদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, মো. ইমাম হোসেন ও গোলাম মোস্তফা।

এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যা ও ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রাথমিকভাবে রোগ শনাক্ত করাই ছিল এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে ২০২৭ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ নূরুল আমীন, অত্র বিদ্যালয়ের অবিভাবক সদস্য শাহাজান আলী বাবলু, সহকারী প্রধান শিক্ষক মাস্টার সরোয়ার হোসেন সহ সকল শিক্ষকবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী এই তিনজনের সমন্বয়ে প্রচেষ্টা চালাতে হবে। এই বিদ্যালয়কে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার জন্য অভিভাবকদের নিকট সহযোগিতা কামনা করেন বিদ্যালয়ের শিক্ষকরা।

কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনিতে আসাদুল মোঃ ইসলাম গাজী কর্তৃক কবরস্থানের জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখন, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার ফকির, মাসুম হাজরা, শেখ ইকবল হোসেন, মজিদ গাজী, জলিল বিশ্বাস প্রমূখ।

বক্তারা বলেন, “কবরস্থানের জায়গা দখল করে বাজারের গ্লাস হাউজ ব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম গাজী দোকান ঘর নির্মাণ করছেন, যেটা খুবই নিন্দনীয়, আমরা এলাকার সচেতন মানুষ হিসেবে মানতে পারি না। অনতিবিলম্ব ওই স্থাপনা নির্মাণ বন্ধের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি”।

আসাদুল মোঃ ইসলাম গাজী বলেন “আমি তিন শতক ৭ পয়েন্ট জমি ক্রয় করেছি, সেটুটুতেই দোকান নির্মাণ করছি, এর বাইরে নয়”।