সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০টি ডেঙ্গু টেস্ট কিট প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০টি ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা প্রতিনিধি: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এসব কিট দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে ডেঙ্গু টেস্ট কিটগুলো হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফয়সাল সরদার এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী তৌফিক ইমরান উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় জানায়, রোগী কল্যাণ সমিতির সহায়তায় দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা সহজ করার অংশ হিসেবে এই পরীক্ষা কিটগুলো প্রদান করা হয়েছে।

Ads small one

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ‘গ্রুপ এ’-র গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

এই হারের ফলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টমাস ডুলির শিষ্যরা।

এর আগে, মালয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে ফিফা আসিয়ান কাপে মিশন শুরু করে বাংলাদেশ। ২ ম্যাচে ২ হারে কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে সিঙ্গাপুর এগিয়ে যায়। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে নুর আবদুল্লাহর ক্রসে হেডে গোল করেন হারিস স্টুয়ার্ট।

বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে সিঙ্গাপুর। পাঁচটি শট নেয় সিঙ্গাপুর। যার মধ্যে চারটিই ছিল লক্ষ্যে। অন্যদিকে একটিও শট নিতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের শেষ পর্যন্ত গোলের জন্য চেষ্টা চালিয়েও সমতাসূচক গোল আদায় করতে পারেননি জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি সিঙ্গাপুরও। ফলে ১-০ ব্যবধানে জয় পায় সিঙ্গাপুর।

আজকের ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন আনেন কোচ টমাস ডুলি। একাদশের পরিবর্তন বাংলাদেশকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে সহায়তা করলেও, সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় এবং টানা দ্বিতীয় হার বরণ করে নেয় বাংলাদেশ।

আগামী ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত

জ্বরের কারনে এশিয়ান গেমসে অংশ নেওয়া হলোনা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নাজমুল হোসেন শান্তর। দেশে থেকে জাপানে আসার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ কন্টিনজেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষনের পর তাকে এশিয়ান গেমসে দলের বাইরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নাজমুল হোসেন শান্ত আগামীকাল যথাসম্ভব দ্রুততম ফ্লাইটে দেশে ফিরে যাবেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) নাজমুল হোসেন শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি তার নিরাপদে দেশে পৌঁছানোর জন্য শুভকামনা জানিয়েছেন।

মেজর (অব.) ইমরোজ আহমেদ এই সম্পর্কে বলেন, ‘শান্তর প্রচন্ড জ্বর, সঙ্গে বমিও করছেন। তাই এই ক্রিকোটারকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
আজ সকালে সে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়। সে সকালে দলের নির্ধারিত অনুশীলনে অংশ নেননি। আগেরদিনও শান্ত অনুশীলনে অনুপস্থিত ছিলেন।

কোহলির রেকর্ড করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজ জয় ভারতের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
কোহলির রেকর্ড করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজ জয় ভারতের

বিরাট কোহলির রেকর্ডময় ম্যাচে হেসেখেলেই জয় পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২৯৬ রান তাড়া করতে নেমে ৫০ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিক ভারত।

রোববার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ক্যারিবীয়রা। উদ্বোধনী জুটিতে ১১৬ বলে ১৩৫ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস।

১৯.২ ওভারে দলীয় ১৩৫ রানে ফেরেন জন ক্যাম্পবেল। তার আগে ৬০ বলে ৬টি চার আর তিন ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। দলীয় ১৯৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন জাস্টিন গ্রেভস। তার আগে ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এরপর অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়ায় ব্যস্ত থাকলেও উইকেটের অন্য প্রান্ত আগলে রেখে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান আমির জঙ্গ। তিনি ৪৩ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫৮ রান করে অপরাজিত ছিলেন। শেষ দিকে তার ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ পায় উইন্ডিজ।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাত্র ১২ ওভারে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৩৫ বলে দুই চার আর তিনটি ছক্কার সাহায্যে ৩২ রান করে ফেরেন।

এরপর বিরাট কোহলির সঙ্গে ১৩২ বলে ১৫১ রানের জুটি গড়েন অধিনায়ক শুভমান গিল। তিনি ক্যারিয়ারের ৬৮তম ম্যাচে ১০ম সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফেরেন। তার ১১০ রানের ইনিংসটি ১০৮ বলে ১৩টি চার আর এক ছক্কায় সাজানো।

শুভমান গিল আউট হওয়ার পর তৃতীয় উইকেটে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে মাত্র ৪৬ বলে ৭৫ রানের অনবদ্য জুটি গড়ার মধ্য দিয়ে ৫০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিরাট কোহলি।

কোহলি আজ ৮৮ বলে ১০টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকনে। এদিন ৫৯ রানে পৌঁছানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান করেন শচীন রমেশ টেন্ডুলকার। আর ১১০ রান করার মধ্য দিয়ে শচীনকে (৬,৯৭৬) ছাড়িয়ে দেশের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ (৭,০০৬) রান সংগ্রহের নজির গড়েন কোহলি।