তালায় বিল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সে ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে ইদ্রিস গাজী মাছ ধরার জন্য গ্রামের বিলে যায়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় খোজ নিতে বিকালে বিলে গেলে বিলের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনগণ তার মৃতদেহ উদ্ধার করে।
মাছ ধরার সময়ে পানিতে ডুবে যেয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী।
এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন (রাতে এরিপোর্ট লেখাকালে) বলেন, ঘটনার সংবাদ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন।









