যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা
আন্তজার্তিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। ১০০ আসনের সিনেটে প্রয়োজনীয় ৫১টি আসন নিশ্চিত করে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি পেয়েছে ৩৯টি আসন। বাকি আসনগুলোর ফলাফল এখনো ঘোষণা হয়নি।
বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার নির্বাচনি ফলাফল পর্যবেক্ষণকারী লাইভ ট্র্যাকার থেকে এ তথ্য জানা গেছে।
সিনেটের পাশাপাশি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের এই কক্ষে দলটি ১৬৮টি আসনে জয় পেয়েছে এবং আরও ৯৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১০৫টি আসনে এবং এগিয়ে রয়েছে ৫৮টিতে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। ফলে দুই কক্ষেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, মূল্যস্ফীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষ নির্বাচনে ডেমোক্র্যাটদের এগিয়ে যাওয়ার অন্যতম কারণ। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ নিয়োগ ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদে রাজনৈতিক চাপ আরও বাড়বে। ফলে প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে বিরোধী দল আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।












