শাখরা বাজার দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
ÃU
সীমান্ত প্রতিনিধি: শাখরা বাজার দোকান মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বাজার সমিতির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মো. আলফেরদৌস আলফার সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান। সভার শুরুতে সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সংগঠনের বিগত বছরের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব সদস্যদের সামনে তুলে ধরেন। এ সময় বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী আব্দুর রশিদ, এমদাদুল হক, সমিতির সহ-সভাপতি সাংবাদিক আসাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ বাসুদেব ও সহ-কোষাধ্যক্ষ মো. মিলন হোসেনসহ বাজার কমিটির সদস্য ও সাধারণ ব্যবসায়ীরা। সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।









