সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনায় সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি
সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তৌফিকুজ্জামান লিটুর স্ত্রী শাহানা আক্তার রোজী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কাসেম, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না এবং অন্যান্য কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি






