সাবেক এমপি হাবিবের সাথে জেলা ক্রীড়াদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহবয়ক কমটির সাথে সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন আহবায়ক গোলাম ফারুক বাবু, সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন, সদস্য সাবেক ফুটবলার ইকবাল মাহমুদ, সাবেক ফুটবলার মীর রফিকুল ইসলাম, সাবেক ফুটবলার সাঈদ আলী গাজী, জেলাদলের সাবেক ক্রিকেটার দারুজ্জামান রুবেল, রবিউল ইসলাম বাবু, সাবেক ন্যাশনাল ক্রিকেটার ও বিসিবি আম্পয়ার খাদিজা আক্তার চায়না, ন্যাশনাল খোখো দলের খেলোয়াড় জলিলতা, ক্রীড়া সাংবাদিক ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি









