তালা আইডিয়াল মহিলা কলেজের গভর্নিং বডির প্রথম সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস।
সভায় প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আধুনিক শিক্ষ পরিবেশ বাস্তবায়নের ওপর আলোচনা হয়। সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমান কলেজটিকে মানসম্মত ও সুশৃঙ্খল প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল খালেক, শিক্ষক প্রতিনিধি মো. আরিফুল ইসলাম এবং অভিভাবক সদস্য আব্দুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন।









