দেবহাটায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রোগ্রাম
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহণে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া প্রোগ্রাম সম্পর্কিত ধারণা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ মুক্তমঞ্চ চত্বরে অনুষ্ঠিত হয়।
এ প্রোগ্রাম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রোগ্রামে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার লক্ষ্যে দেবহাটা উপজেলার মোট ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ গ্রহণ করেন। প্রথমে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়, পরে অতিথিরা প্রজেক্ট এর ১১টি স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথিরা সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রথম স্থান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুল দ্বিতীয় স্থান ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান অধিকারী হওয়ায় নাম ঘোষণা করে সনদ পত্র প্রদান করেন।
দেবহাটা উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও উক্ত অনুষ্ঠানের সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চালনায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, উপজেলা পল্লী দারিদ্র বিমোচক কর্মকর্তা সদ্বীপ কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা জয়দেব কুমার পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও শিক্ষানুরাগী সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব প্রমুখ।
বক্তৃরা বলেন, শিক্ষার্থীরা স্থানীয় রিসোর্সকে কাজে লাগিয়ে নতুন আইডিয়া সৃষ্টির মাধ্যমে সহজেই ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে। পড়াশোনার পাশাপাশি তার চিন্তন দক্ষতা, স্কিল ও অবসর সময়কে কাজে লাগিয়ে বিজ্ঞান প্রকল্প প্রজেক্টের মাধ্যমে স্টার্সআপ করতে পারে।












