শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরায় শাহজাতপুর বাজার বণিক সমিতির ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেনকে আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় বাজারের নবনির্মিত কাঁচাবাজার চাঁদনীর পাশে বিগত কমিটির সভাপতি এস.এম লিয়াকত হোসেনের সভাপতিত্বে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মো. শাহাদাত গাজী, সদস্য মো. আহাদ আলী গাজী, প্রদীপ অধিকারী, পল্লী চিকিৎসক মো. মুন্তাজ ফকির, মো. কওছার গাজী, মো. হাফিজুল খাঁন, মীর শাহিন, মো. মোমিন মোড়ল, ইসমাঈল হোসেন (বাজু), মো. সোহেল মোড়ল এবং মো. আনার মোড়ল।

 

সভায় উপস্থিত ছিলেন শাহজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল, ইউসুফ স্মৃতি সংঘের সভাপতি মো. মুজিবুর রহমান সরদার, সাধারণ সম্পাদক আব্দুল গণী গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস.এম শামসুজ্জামান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হবিবুর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক সন্দীপ সরকার, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দীন মোড়ল, খেশরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. রুহুল মোড়ল, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চৈতন্য বিশ্বাস, বাজার প্রতিষ্ঠাকালীন ব্যবসায়ী মো. ইউসুফ মোড়ল, মীর বাচ্চু ও জামায়াত নেতা ওমর ফারুকসহ বাজারের সর্বস্তরের সাধারণ ব্যবসায়ী এবং দোকান মালিকরা।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখা, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধিতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। এজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

কমিটির আহ্বায়ক পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, ‘বাজারের সার্বিক উন্নয়নে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা পালনে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসায়ীদের একটি নির্বাচিত কমিটি উপহার দেওয়ার। সেক্ষেত্রে দল-মত নির্বিশেষে সকল ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।’

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।