শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সম্পাদকীয়/ ইটভাটার টানে উপকূলের শ্রমজীবী মানুষ: দরকার স্থানীয় কর্মসংস্থান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
সম্পাদকীয়/ ইটভাটার টানে উপকূলের শ্রমজীবী মানুষ: দরকার স্থানীয় কর্মসংস্থান

উপকূলীয় জনপদগুলোতে কাজের সংকট ও আকাশছোঁয়া নিত্যপণ্যের বাজারে টিকতে না পেরে প্রতি বছরই হাজারো শ্রমজীবী মানুষ ভিটেমাটি ছেড়ে দূরদূরান্তে পাড়ি জমাচ্ছেন। পাইকগাছা কিংবা সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়নগুলোতে বর্ষার শেষেই চোখে পড়ে এই বিষাদময় অভিবাসনের ছবি। কৃষি কাজ শেষ হওয়ার পরপরই জীবিকার তাগিদে পুরো পরিবার নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ইটভাটাগুলোতে গিয়ে ওঠার এ চিত্র কেবল এক উপজেলার নয়, বরং গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে আসে।

দাদন কিংবা অগ্রিম পারিশ্রমিকের সুদে-আসলে বাঁধা এ জীবন সহজ নয়। ভোর থেকে দুপুর এবং রাতভর দীর্ঘ দুই শিফটের হাড়ভাঙা খাটুনি, ধোঁয়া-ধুলার অস্বাস্থ্যকর পরিবেশ এবং টিনের ঝুপড়ি ঘরে পশুর মতো দিনযাপন—এই রূপেই কাটে ইটভাটার শ্রমিকদের মাসগুলো। আরও মর্মান্তিক হলো, জীবনসংগ্রামে আয়ের পাল্লা ভারী করতে শ্রমজীবী মা-বাবারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন শিশুসন্তানদেরও। ফলে একদিকে যেমন চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শ্রমিকের শরীর, অন্যদিকে বিদ্যালয়ের মুখ না দেখে অকালেই শিক্ষা থেকে ছিটকে পড়ছে এক সম্ভাবনাময় প্রজন্ম।

সাতক্ষীরাও এ বাস্তবতা থেকে মোটেই বিচ্ছিন্ন নয়। জলবায়ু পরিবর্তনের ধাক্কা, বারংবার প্রাকৃতিক দুর্যোগ, কৃষি জমিতে লবণাক্ততার বিস্তার এবং শুষ্ক মৌসুমে স্থায়ী কর্মসংস্থানের অভাবের কারণে এ অঞ্চলের মানুষকে বাধ্য হয়েই বছরের একটা নির্দিষ্ট সময় ঘর ছাড়তে হয়। যদি স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প গড়ে তোলা যেত, নদী-খাল পুনখননের মতো সরকারি টিআর বা কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচিগুলোকে এই শুষ্ক মৌসুমে সমন্বিত ও বেগবান করা সম্ভব হতো, তবে হাজারো পরিবারকে এভাবে ভিটামাটি ছেড়ে যাযাবরের জীবন বেছে নিতে হতো না।

উন্নয়নের মহাসড়কে উপকূলের এই নিম্নআয়ের মানুষদের পেছনে ফেলে রাখা কোনোভাবেই কাম্য নয়। শ্রমজীবী মানুষদের জীবনের নিরাপত্তা, সন্তানদের নিয়মিত শিক্ষা এবং উপকূলীয় অঞ্চলে কাজের সুযোগ তৈরি করা জরুরি। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সরকারের নীতিনির্ধারকদের উচিত দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া—যাতে বেঁচে থাকার তাগিদে উপকূলের মানুষকে আর দূরদূরান্তে কঠিন প্রবাস জীবনযাপন করতে না হয়।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।