সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মামুনুর রহমানের গণসংযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক চিকিৎসক মো. মামুনুর রহমান।
তিনি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরুলিয়া ইউনিয়নের কাশিপুর, পুটিয়াখালী, খোর্দ ও বড়বিলাসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন। নির্বাচিত হলে প্রতিশ্রুতির পরিবর্তে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।











