সাতক্ষীরায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক পাঠচক্র
সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে এক সচেতনতামূলক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়টির ‘বিদ্যালয় নাট্যদল’ (বিনাদ)-এর ২৫ জন সদস্য এই পাঠচক্রে অংশ নেয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে এবং ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক)-এর সহযোগিতায় ‘এনগেজ নাউ’ প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রকল্পটিতে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন।
পাঠচক্রে মূলত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং তাদের অধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সচেতন ও নাগরিক কার্যক্রমে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ। অনুষ্ঠানে স্বদেশ সংস্থার পক্ষে উপস্থিত থেকে পাঠচক্রটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম এবং প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি








