সাতক্ষীরা সীমান্তে ৩৫ হাজার টাকার ভারতীয় গাঁজা জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন তলুইগাছা বিওপির একটি টহল দল এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১৩/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতির পাশাপাশি সরকারকে রাজস্ব আয় থেকেও বঞ্চিত করে। অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।












