অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা
বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন ও বিক্রি এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় রাজশাহীর অলিম্পিক সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন আদালত পরিচালনা করেন। বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। প্রেসবিজ্ঞপ্তি









