মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

উদ্ধার না হওয়া অস্ত্র ও গোলাবারুদ কি স্থানীয় নির্বাচনে ঝুঁকি বাড়াবে?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
উদ্ধার না হওয়া অস্ত্র ও গোলাবারুদ কি স্থানীয় নির্বাচনে ঝুঁকি বাড়াবে?

এম শফিকুল ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। ঐদিনই দেশের বেশিরভাগ থানা ও পুলিশ ক্যাম্পগুলোতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। লুট হয়ে যায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। যার একটি বড় অংশ আইন শৃঙ্খলা বাহিনী এখনো উদ্ধার করতে সক্ষম হয়নি।

 

লুঠ হওয়া ওই সব অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। সব সন্ত্রাস ও এখনো সম্পূর্ণ বন্ধ হয়নি। এমন পরিস্থিতি আগামী স্থানীয় নির্বাচনের সময় উদ্ধার না হওয়া এসব মারণাস্ত্র গোলাবারুদ সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আগামী স্থানীয় নির্বাচনে অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠানে তারা সম্পূর্ণ প্রস্তুত থাকবে।

 

পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ইন্টেলিজেন্স ভিত্তিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুদৃষ্টভাবে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে জোর দেওয়া আরো কঠোর হবে। অস্ত্র উদ্ধারে দেওয়া হয়েছিল পুরস্কার ঘোষণা। একটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা এবং চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে এক লাখ করে পুরস্কার দেওয়া হবে।

 

এলএমজির ক্ষেত্রে এই পুরস্কারের টাকা বাহিনীর সদস্য সহ সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে অনলাইন ও অফলাইনে। তারপরও উদ্ধার না হওয়া অস্ত্র ও গোলাবারুদ নির্বাচনী প্রচারণা ও ভোটকেন্দ্রে ভয় তৈরিতে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সন্ত্রাসীরা এসব অস্ত্র গোলাবারুদ নিয়ে রাজনৈতিক সহিংসতায় লিপ্ত হলে তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। ব্যবহৃত যেসব অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেটা উদ্বেগজনক।

 

আসন্ন নির্বাচনে এসব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার হওয়ার আশঙ্কা থেকেই যায়। যত দূরত্ব সম্ভব আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্রিয় প্রচেষ্টা থাকতে হবে। তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন থানা, গণভবনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএস) ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫২ হাজার ৮ রাউন্ড গোলাবারুদ লুঠ হয়েছিল। এর মধ্যে ৪হাজর ৪১০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়নি আরো ১হাজার ৩৫৩ টি অস্ত্র। ৩ লাখ ৯৪ হাজার ৩৭৯টি গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হলেও উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ৬৫৯টি ।

 

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, বাকি লুঠ হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। বাইরে রয়ে গেছে। তবে অস্ত্র উদ্ধারে রয়েছে, চলমান প্রক্রিয়া। তাছাড়া আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে বাইরের দেশে থেকেও যাতে কোন অস্ত্র ঢুকতে না পারে সে পদক্ষেপ ও প্রত্যাশায় রয়েছে দেশের মানুষ। থাকবে না অস্ত্রের ঝনঝনানি, গড়াবে না রক্তের স্রোতধরা। রাজনৈতিক দলগুলোর জন প্রত্যাশাকে মূল্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে স্থানীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

 

 

 

 

 

 

Ads small one

নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জাহিদ, খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান (জাহিদ) বিরল ও জটিল স্নায়ুরোগ ‘জিবিএস’ (গিলিয়ান-বার সিন্ড্রোম)-এ আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার হরিশপুর গ্রামের সোহরাব সরদারের একমাত্র ছেলে নাঈমুর রহমান গত ১৯ জুন আকস্মিক এই রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এম এ আউয়ালের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জাহিদকে দ্রুত ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে এনে আইসিইউতে ভর্তি করা হয়।

মেধাবী এই শিক্ষার্থীর আকস্মিক গুরুতর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। জাহিদের অসুস্থতার খবর পেয়ে দুপুরে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নিজে হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন জাহিদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

 

 

তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
তালায় দলিত’র প্রকল্প অবহিতকরণ সভা

‎তালা প্রতিনিধি: ‎তালায় বেসরকারি সংস্থা দলিত’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দলিত’র আয়োজনে এবং দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালির সহযোগীতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, দলিত’র হেড অব প্রোগ্রাম (ইনক্লুশন এন্ড লাইভলিহুড) নিতাই চন্দ্র দাস।

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস ও উপজেলা আইসিটি কর্মকর্তা (অঃ দাঃ) মো. শরিফুল ইসলাম।

 

দলিত’র টেকনোলজি এডুকেটের পবিত্র দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে ফাইনান্স ও এডমিন কৃষ্ণ পদ দাস, প্রজেক্ট অফিসার জয়ন্ত কুমার দাস ও কমিউনিটি নারী নেত্রী স্বরসতী দাসসহ ২৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় দলিত সংশ্লিষ্ট ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েজ ফর ডিজঅ্যাডভান্টেজড ভালনারেবল কমিউনিটি প্রকল্পের মেয়াদ, বাজেট এবং কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।

 

 

 

 

তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন

‎তালা প্রতিনিধি: ‎‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৩ জুন) তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুজাহিদুল আলম সাগর।

‎দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মো. আফজাল হোসেনসহ কর্মসূচির কলেজ পর্যায়ের ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।