গাবুরায় সুপেয় পানির সংকট নিরসনে ৬০টি ট্যাংক বিতরণ
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় গাবুরা ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে ৬০টি পরিবারকে ১০০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’ এসব ট্যাংক বিতরণ করে। প্রকল্পের আওতায় গাবুরার ৪২ জন নারী ও ১৮ জন পুরুষকে এই ট্যাংক দেওয়া হয়। বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে উপকূলীয় মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতেই এই উদ্যোগ। ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনজুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং ফেইথ ইন এ্যাকশন-এর কর্মকর্তা প্রিন্স মার্ক বিশ্বাস ও পরিতোষ কুমার বৈদ্য।









