রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা অন্তত ২৮ যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে তারা জানায়, পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আইসিস (ইসলামিক স্টেট) সদস্যসহ একদল সশস্ত্র যোদ্ধা প্রবেশ করলে আফগান বাহিনীর হামলায় ২৮ জন নিহত ও ৩২ জন আহত হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, এই যোদ্ধাদের মধ্যে অধিকাংশই আফগানিস্তানের সাবেক সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের এই অনুপ্রবেশে পাকিস্তানের মিলিশিয়ার সমর্থন ছিল। তবে আফগান সরকারের এই দাবি বা হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোনও সূত্রে যাচাই করতে পারেনি রয়টার্স। অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী ও তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত শনিবার হামলা চালানোর উদ্দেশ্যে নুরিস্তানের কামদেশ সীমান্ত দিয়ে আফগানিস্তানে অনুপ্রবেশ করে সশস্ত্র দলটি। আফগান বাহিনী তাৎক্ষণিক অভিযান চালালে তারা হতাহতদের নিয়ে সীমান্ত পেরিয়ে আবার পাকিস্তানি মিলিশিয়া ফাঁড়ির দিকে পালিয়ে যায়। কাবুলের দাবি, পাকিস্তানি গোয়েন্দারা সাবেক আফগান নিরাপত্তা কর্মীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রশিক্ষণ দিয়ে তাদের নুরিস্তানে হামলার জন্য পাঠায়।

গত ২১ সেপ্টেম্বর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়ে ২৮ জন চরমপন্থিকে হত্যার দাবি করেছিল। যদিও আফগান কর্মকর্তারা এতে বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ তুলেছিলেন এবং জাতিসংঘ মিশন অন্তত তিন জন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান তাদের মাটিতে পাকিস্তানি তালেবান বা সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যা কাবুল বরাবরই অস্বীকার করে আসছে। এবার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অনুপ্রবেশের সহায়তার অভিযোগ আনলো আফগান সরকার।

Ads small one

শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও দীঘি রক্ষায় স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও দীঘি রক্ষায় স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার ময়লা-বর্জ্য ব্যবস্থাপনা সঠিক রাখা এবং পার্ক সংলগ্ন পৌর দীঘির পানি দূষণমুক্ত রাখার দাবি জানিয়েছে সাতক্ষীরা পৌর নাগরিক সমাজ।

পৌর নাগরিক সমাজের অর্ধবার্ষিকী সাধারণ সভায় বক্তারা পরিবেশগত ক্ষতি রোধে মেলার পর বর্জ্য অপসারণ ও ড্রেনের পানি দীঘিতে পড়া বন্ধে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দেন। এই বিষয়ে শিগগির পৌর মেয়রের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী এবং সঞ্চালনা করেন তাপসী ম-ল। বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জোহুরা খাতুন মীরা, সবুজ কুমার সাহা, মো. মফিজুর রহমান ও আব্দুস সামাদ বক্তব্য দেন। সভায় পরিবেশ রক্ষায় শহরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান নাগরিক সমাজের সদস্যরা।

 

আশাশুনি হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণে মাটির পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
আশাশুনি হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণে মাটির পরীক্ষা শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবনের ‘সয়েল টেস্ট’ (মাটির গুণাগুণ পরীক্ষা) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নতুন সাততলা ভবনের মাটির পরীক্ষা কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আব্দুল ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী শেখ মো. সার্জিল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতিশ গোলদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলা সদর ও প্রতাপনগর ইউনিয়নে গণসংযোগ করা হয়েছে। রোববার বিকেলে আশাশুনি সদর ইউনিয়নে গণসংযোগ শেষে আশাশুনি বাজার জামে মসজিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ নেতা-কর্মীরা।

এর আগে শনিবার বিকেলে প্রতাপনগর বাজারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের নেতৃত্বে অপর একটি গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে জামায়াতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।