সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় ৫০ স্বেচ্ছাসেবী সংগঠন পেল ১৫ লাখ টাকার অনুদান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫০ স্বেচ্ছাসেবী সংগঠন পেল ১৫ লাখ টাকার অনুদান

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুদানে সাতক্ষীরা জেলার নিবন্ধিত ৫০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে মোট ১৫ লাখ ১১ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার, জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, জেন্ডার ডেভেলপমেন্ট ফোরামের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং জুঁই মহিলা সমিতির সভানেত্রী ফারহা দীবা খান সাথী।

এ সময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। শিশু থেকে বিভিন্ন শ্রেণির ফলাফল ঘোষণা করেন প্রত্যেক শ্রেণির শ্রেণিশিক্ষকবৃন্দ। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম, মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে, আমজাদ হোসেন প্রমুখ। একই অনুষ্ঠানে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরায় জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক

Oplus_131072

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের এক সাংগঠনিক ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বিকেলে আল-আমীন ট্রাস্ট জেলা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওবায়দুল্লাহ বলেন, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি যুবসমাজ। যুবকদের দক্ষ, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয়/ ঝুঁকিপূর্ণ ভবন ও অবহেলিত শিক্ষাঙ্গন: উপকূলীয় জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
সম্পাদকীয়/ ঝুঁকিপূর্ণ ভবন ও অবহেলিত শিক্ষাঙ্গন: উপকূলীয় জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত জরুরি

উপকূলীয় সাতক্ষীরা জেলায় দুটি ভিন্ন ঘটনার মধ্য দিয়ে গ্রামীণ অবকাঠামোর জরাজীর্ণ অবস্থার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। একদিকে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কমিউনিটি ক্লিনিকে পলেস্তারা খসে পড়া অতি ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দায় বসে সেবা দিতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের, অন্যদিকে সদর উপজেলার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা ও ঢাকনাবিহীন খোলা ড্রেনের কারণে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি চরম হুমকির মুখে পড়েছে। স্বাস্থ্যসেবা ও মৌলিক শিক্ষাÑএই দুটি খাত যেকোনো সমাজের মূল ভিত্তি। তবে এই দুটি প্রতিষ্ঠানের বিরাজমান নিরাপত্তা ঝুঁকি স্পষ্ট করে দেয় কীভাবে গ্রামীণ অগ্রাধিকার ক্ষেত্রগুলো স্থায়ী তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ছে।

নাকতাড়া কমিউনিটি ক্লিনিকটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় আড়াই দশকে কোনো দৃশ্যমান বড় সংস্কার দেখেনি। ছাদের ঢালাই ধসে ইতোমধ্যে রোগী ও স্বাস্থ্যকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে মূল কক্ষ ছেড়ে বারান্দায় চিকিৎসা প্রদান কিংবা পাশের ইউনিয়ন পরিষদের কক্ষে টিকাদান কার্যক্রম পরিচালনা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান ও গ্রহণÑউভয়ই চরম উদ্বেগজনক। একইভাবে বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে উন্মুক্ত ড্রেন ও মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা শিশুদের নিরাপত্তাকে সংকটে ফেলেছে। ফলে অভিভাবকেরা সন্তানদের স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না। অথচ উভয় সংকটেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার অবহিত করা সত্ত্বেও প্রশাসনিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

কমিউনিটি ক্লিনিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো গ্রামীণ অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় অবিলম্বে সমন্বিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের দ্রুত পুনর্বাসন বা নতুন ভবন নির্মাণের আগপর্যন্ত একটি নিরাপদ বিকল্প স্থানে স্বাস্থ্যসেবা স্থানান্তর করা জরুরি। একই সঙ্গে বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা দূরীকরণ এবং খোলা ড্রেনে অবিলম্বে ঢাকনা বসিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগুরুত্বপূর্ণ এসব সেবাদানকারী প্রতিষ্ঠানে জীবনের ঝুঁকি তৈরি হওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না। স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন মহলের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই অচলাবস্থা থেকে স্থানীয় জনগণকে রক্ষা করতে।