মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরার আম: প্রকৃতির আশীর্বাদ বনাম অবহেলার আখ্যান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরার আম: প্রকৃতির আশীর্বাদ বনাম অবহেলার আখ্যান

আখলাকুর রহমান

গাছের কচি পাতার আড়ালে যখন বৈশাখের রোদ্দুর এসে পড়ে, তখন সাতক্ষীরার বাগানগুলোতে হলদেটে আভা দেখা দেয়। প্রকৃতি যেন একটু বেশিই সদয় এ অঞ্চলের প্রতি; ভৌগোলিক আশীর্বাদে দেশের অন্য সব অঞ্চলের আগেই এখানে আমের গায়ে সোনালী রঙ ধরে। কিন্তু এই রূপের আড়ালে যে গভীর এক বিষাদের গল্প লুকিয়ে আছে, তা ক’জন খবর রাখে? যখন রাজশাহী কিংবা সাপাহারের দিকে তাকাই, মনে হয় ওখানকার মানুষের ধমনীতে বুঝি রক্তের বদলে আমের রস বয়ে চলে। তাদের ধ্যান, জ্ঞান, ঘুম আর জাগরণ—সবকিছু আবর্তিত হয় ওই একটি ফলকে ঘিরেই। সন্তানের মতো প্রতিটি মুকুলের যতœ নেয় তারা, প্রতিটি আমের গায়ে লেগে থাকে পরম মমতার স্পর্শ। সেই তুলনায় আমাদের সাতক্ষীরার বাগানগুলোর দিকে তাকালে বুকটা হাহাকার করে ওঠে। এক অদ্ভুত উদাসীনতা যেন গ্রাস করেছে এ অঞ্চলের আম চাষীদের।

অথচ সাতক্ষীরার হিমসাগরের চেয়ে সুস্বাদু আম এ দেশে আর দ্বিতীয়টি আছে কি? ওই একটি আমের বোঁটা ছিঁড়লে যে সুবাস বাতাসে ভেসে বেড়ায়, তার সঙ্গে পৃথিবীর কোনো সুগন্ধির তুলনা চলে না। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত কিংবা সাপাহারের আম্রপালি আমদুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সত্য, কিন্তু আমাদের হিমসাগরও তো স্বাদে-গন্ধে কোনো অংশে কম ছিল না। তবে কেন আজ সাতক্ষীরার আম নিয়ে এত অবহেলা? শুধু ভৌগোলিক কারণে আমাদের আম বাজারে আগে আসে বলেই কি চাষীদের সব দায়িত্ব শেষ হয়ে যায়? বাজারে আগে নামানোর এক অন্ধ প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা। গাছের গোড়ায় মাটির স্বাস্থ্য ফেরানো কিংবা
পরম যতেœ পোকা মাকড় তাড়ানোর চেয়ে, তাদের সমস্ত মনোযোগ গিয়ে ঠেকেছে হরমোন আর রাসায়নিক স্প্রে করার আধুনিক গোলকধাঁধায়।

কৃষিশাস্ত্রের নিয়মে হয়তো হরমোনের ব্যবহার আছে, কিন্তু মায়াহীন কৃত্রিমতায় কি আর ফলের আসল মাধুর্য বাঁচে? সরকার থেকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আধুনিক চাষাবাদের হরেক রকম উপকরণও পৌঁছে যাচ্ছে চাষীদের দুয়ারে। কিন্তু দিনশেষে সেই জ্ঞান আর খেরোখাতায় বন্দি উপাদানের কতটুকু আলো দেখছে মাঠপর্যায়ে? অধিকাংশ কৃষকই সেই পুরনো, সহজ অথচ ক্ষতিকর অভ্যাসের বৃত্ত থেকে বের হতে পারছেন না। সাতক্ষীরার আমের যে ঐতিহ্য, যে গৌরবময় ইতিহাস, তা এভাবে কেবল উদাসীনতার রাসায়নিকে ম্লান হয়ে যেতে পারে না। শুধু একটু মনোযোগ, একটুখানি গভীর ভালোবাসা আর বৈজ্ঞানিক যতেœর ছোঁয়া পেলেই কিন্তু সাতক্ষীরার আম আবার তার হারানো সিংহাসন ফিরে পেতে পারে। আমাদের চাষীরা যেদিন হরমোনের বোতল সরিয়ে রেখে মাটির সুধায় আমকে বড় করতে শিখবেন, সেদিনই সাতক্ষীরার হিমসাগর আবার স্বমহিমায় বাংলার সেরা আম হিসেবে সমাদৃত হবে।

 

 

 

 

 

Ads small one

তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন

‎তালা প্রতিনিধি: ‎‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৩ জুন) তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুজাহিদুল আলম সাগর।

‎দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারের সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মো. আফজাল হোসেনসহ কর্মসূচির কলেজ পর্যায়ের ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কলারোয়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে ওই কর্মশালার আয়োজন করে ওসাপ বাংলাদেশ। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও দায়িত্বশীল পানি ব্যবহারের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন ওসাপ বাংলাদেশ-এর ম্যানেজার, ফিল্ড অপারেশন্স মোহাম্মদ খোরশেদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী অফিসার তুষার কান্তি দাস। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন কেয়া অধিকারী, সাঈদ আবদুল্লাহ এবং মো. জাহাঙ্গীর আলম।

কর্মশালায় বক্তারা বলেন, স্কুলে নিরাপদ পানি ব্যবহারে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা, স্কুলে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যসচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বেকারী মালিককে দশ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বেকারী মালিককে দশ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিএসটিআই’র অনুমোদন না থাকায় এক বেকারী মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার নলতা চৌমুহনীতে অবস্থিত জিয়াত আলীর ছেলে সাইফুল ইসলাম বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই বেকারী ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।

 

এসময় বেকারীর মালিকা সাইফুল ইসলাম তার প্রতিষ্ঠানের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ২০১৮ সালের ৩৩ ধারায় তাকে দশ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর কর্মকর্তা আব্দুল মান্নানসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুল ইসলাম নাকে এক বেকারী ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।