সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ১৬ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ১৬ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। সোমবার জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের এই সময়সূচি ও ফিক্সচার প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ প্রতিদিন বেলা সাড়ে তিনটায় শুরু হবে।
খেলার সূচি: ১৬ আগস্ট (প্রথম ম্যাচ): শ্যামনগর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। ১৭ আগস্ট (দ্বিতীয় ম্যাচ): সাতক্ষীরা পৌরসভা বনাম কালিগঞ্জ উপজেলা। ১৮ আগস্ট (তৃতীয় ম্যাচ): সাতক্ষীরা সদর বনাম তালা উপজেলা। ১৯ আগস্ট (চতুর্থ ম্যাচ): দেবহাটা উপজেলা বনাম আশাশুনি উপজেলা।
সেমিফাইনাল ও ফাইনাল: ২১ আগস্ট (প্রথম সেমিফাইনাল): দ্বিতীয় ম্যাচের বিজয়ী বনাম তৃতীয় ম্যাচের বিজয়ী। ২২ আগস্ট (দ্বিতীয় সেমিফাইনাল): প্রথম ম্যাচের বিজয়ী বনাম চতুর্থ ম্যাচের বিজয়ী। ২৪ আগস্ট: ফাইনালে মুখোমুখি হবে দুই সেমিফাইনালের বিজয়ী দল। ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Ads small one

তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
তালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

সংবাদদাতা: তালায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং প্রভাষক গাজী আসাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান।

 

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ (ভারঃ) মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি সজীবউদ্দৌলা, মোঃ আখতারুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক বাবলুর রহমান, হিমাদ্রি বসন গুহ, আফসানা আলম মৌ প্রমুখ।

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী ও হারুন অর রশিদ, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সখিপুর সরকারি কেবিএ কলেজের সহকারী অধ্যাপক মুহাসিন আলী, কেবিএ কলেজের সহযোগী অধ্যাপক আবু তালেব, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস প্রমুখ।

কেশবপুরে জমি রেজিষ্ট্রেশনে ভোগান্তি ৪ উপজেলায় ১ সাব-রেজিস্ট্রার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
কেশবপুরে জমি রেজিষ্ট্রেশনে ভোগান্তি ৪ উপজেলায় ১ সাব-রেজিস্ট্রার

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের ৪ উপজেলায় ১ জন সাব-রেজিস্টার থাকায় জমি রেজিষ্ট্রেশনের জন্য মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সপ্তাহের এক দিনের ভাগে কেশবপুরে পড়েছ সোমবারে। সপ্তাহের ওই একদিনে জমি রেজিষ্ট্রি করতে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় জমি ক্রেতা বিক্রেতাদের।

কেশবপুর দলিল লেখক সমিতি সূত্রে জানা গেছে, বর্তমান কেশবপুরে যিনি সাব রেজিস্ট্রার আছেন তার নাম শাহীন আলম। তিনি মুলত ঝিকরগাছা উপজেলা সাব রেজিস্ট্রার। চৌগাছা, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলা তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি ৪ অফিসে দায়িত্ব পালন করায় সপ্তাহের এক দিন সোমবার কেশবপুরে আসেন। ফলে সারা সপ্তাহের কাজ এক দিনে করতে সবাইকে পড়তে, হয় চরম ভোগান্তিতে।

সপ্তাহের একদিনে ১৫০ থেকে ২০০ দলিল সম্পন্ন করতে গভীর রাত হয়ে যায়।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, জন ভোগান্তি এড়াতে স্থায়ী সাব রেজিস্ট্রার থাকলে কোন সমস্যা হতো না। বর্তমান সাব রেজিস্ট্রার শাহীন আলম ঝিকরগাছার দায়িত্ব পালন করলেও অতিরিক্ত আরও তিন উপজেলার দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন ভোগান্তি নিরসনে দ্রুত স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।