বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

সংবাদদাতা: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বুধবার (৪ নভেম্বর) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে পত্রিকাটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মীর আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ জেলার সম্ভাবনা, সমস্যা এবং মানুষের সুখ-দুঃখ তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন। সত্য প্রকাশে আপস না করে জেলার উন্নয়নে পত্রিকাটি ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পত্রিকাটির সহসম্পাদক ও জেলা কলেজ শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সংবাদপত্র সমাজের অতন্দ্র প্রহরী। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সাতক্ষীরার সম্ভাবনা, ঐতিহ্য ও মানুষের কথা তুলে ধরবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, দৈনিক যুগের নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামসুজ্জামান, দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, জেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, সেতারা নাসরিন নিশী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক কাউন্সিলর শফিকউদ্দৌলা সাগর, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন, পত্রিকাটির নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, একটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ‘দৈনিক সাতক্ষীরা খবর’ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে বলে তাঁরা প্রত্যাশা করেন। সাতক্ষীরার শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পত্রিকাটির প্রতি আহ্বান জানান তাঁরা। এ সময় পত্রিকাটির অঙ্গসজ্জা ও বিষয়বস্তুর প্রশংসাও করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মনিরুল ইসলাম মনিসহ জেলার শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা সম্মিলিতভাবে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। পরে সম্পাদক ও প্রকাশক মীর আবু বকর এবং নির্বাহী সম্পাদক এস এম মহিদার রহমান অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

সমাপনী বক্তব্যে মীর আবু বকর উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে পত্রিকাটির পথচলা শুরু হলো। বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্ব বজায় রেখে পাঠকদের আস্থা অর্জন করাই তাঁদের লক্ষ্য।

Ads small one

সাফ চ্যাম্পিয়নশিপ: বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
সাফ চ্যাম্পিয়নশিপ: বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম

এককে জায়গা হয়নি। বদলি হিসেবে অপেক্ষা নামার। শেষ সেই সুযোগ এলো মোহাম্মদ ইব্রাহিমের কাছে। আর দর্শকদের নামার দুই মিনিটের মধ্যেই গোল করে মাতালেন গ্যারা অপেক্ষায়। তার খেলা গোলাই সাফের সদস্য প্রতিনিধি দলের প্রথম অংশ ভুটানকে ০ ব্যবকে বিজয় শুভচনা করেছে বাংলাদেশ।

প্রথম পার্শ্বভুটানের মুখের চমক ঘাঁটছিলেন ব্যক্তিগত ডিফেন্ডার বিশ্বনাথকে নম্বর নাইন বা স্ট্রাইকার হিসাবে খেলান তিনি। তবে মজলা চৌধুরীকে ছাড়া হার্মা বলবেন না বাংলাদেশ প্রথম ভুটানের জড়াতে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে এগিয়ে চলার পর বারবার শুরু হতে চলেছে। একের পর এক আক্রমণ করে গোলের দেখা পায়নি স্বাগতি করা। ফলে গোলা শূন্য সম্বন্ধে দুই দল।

গত রাতের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে আঘাতের কারণে একাদশ থেকে চিটকে যান তপু বর্মণ। তার জায়গায় দলন সৈয়দম শাহ। সম্পদে ফেরেন জামাল ভূঁইয়া। শুরু আক্রমণাত্মক মান উচ্চতাকে চাপে দিতে বাংলাদেশ। কিন্তু সুযোগ তৈরি করতে গোল করতে পারে তারা।

৮ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার তা পান ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় চেষ্টায় পায়ের শটে গোলের চেষ্টা করেন তিনি। তবে বাঁ দিকে ঝঁপিয়ে পড়ে প্রচেষ্টা রুখে দেন তাঁর গোলকিপার গিলশেন জাংপো।

এর কিছুক্ষণ পর সাদ দলের সঙ্গে লড়াইয়ে চোট পান তিসেরা ওয়াংচুক। তাঁকে এই সময় নিয়ে যেতে যেতে কিছু বন্ধ থাকে। পরে জলে স্টাফদের সহায়তা মাঠেন ভুটানের এই ফুটবলার।

১২ মিনিটে শমিত সোমের হেড গোলকিপারের হাত ফসকেবল বলের দিকে ছুটে যান বিশ্বনাথ। কিন্তু রাজনীতিপ্রদর্শক তাঁর ওপর লাফিয়ে বল আবারও নিজের নিয়ন্ত্রণে জাংপো।

১৭ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে শমিত সোমার শট কর্নারের ব্যবহারে করেন জাংপো। কর্নার থেকে তৈরি জটলার মধ্যে বিশ্বনাথের ভলি দূর ঘেঁষে পোস্ট করা যায়।

৩৮ মিনিটে আবারও সুযোগ পেয়ে বিশ্বনাথ। তবে তার শট পোস্টের মাধ্যমে পাওয়া যায়। এর কিছুক্ষণ পর রাকিব হোসেনের প্রচেষ্টাও দ্বিতীয় দফায় ক্লিয়ার করেন জাংপো। প্রথম দিকের শেষ দিকে আরও চাপ প্রয়োগ করতে গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ছাত্রীর পর ফয়সাল আহমেদ ফাহিমকে ফট ফাহামিদুল ইসলামকে নামান ডুলি। তার পরও আক্রমণে কাঁক ধরতে দেখা যায়। পছন্দ অনর্গেট শট ছিল না জানাই। আমার নিজের গুছিয়ে নিয়ে প্রতি আক্রমণে স্বগতিকদের চাপে ফেলার চেষ্টা করা। কর্নারও করতে পারে তারা। তবে গোলের দেখা পায়নি। সতর্কতা ছিল।

৬৩ মিনিটে জোড়া পরিবর্তন আনেন ডুলি। জামাল ভূঁইয়া ও বিশ্বনাথকে দেওয়া সোহেল নামান মোহাম্মদ ইব্রাহিম রানা জুনিয়কে। গতি খেলায় আবার ফিরে আসে। কিছুক্ষণ পর এক প্রচেষ্টা বল নিয়ে বাঁদিক দিয়ে এগিয়ে জোরালো শট ফাহামিদুল। তবে তার শট পোস্ট করা যায়।

চমক দেখান ইব্রাহিম। দুই মিনিট পর গোল্ড করে বাংলাদেশকে এগিয়ে দেন এই উইঙ্গান্ডার। ক্রস থেকে শম মেরে হেড ডিফেন্ডার পায়ে একইভাবে আসে ইব্রাহিমের জোড়া। নাগরিক গজের কাছ থেকে ক্ষিপ্রপ্রদর্শক প্রার্থী শটে বল জালে জানালেন তিনি। উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

৭৮ মিনিটে আরও পরিবর্তন আনেন ডুলি। ভোটারম ও জানকে সক্রিয় নামান মোহাম্মদ হৃদয় ও রহমত মিকে। তবে ব্যাবধান বাড়াতে পারে বাংলাদেশ। ভুটানও তিন পুরুষ বদল করেও সমফিরতে পারে। শেষ পর্যন্ত ইব্রাহিমের গানে জয় নিয়ে মাঠে বাংলাদেশ।

প্রথম জয়ের কথা নিয়ে সেমিফাইনালের পথ গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে এগিয়ে জামালরা। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার আনন্দ খেলবে বাংলাদে

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে রক্তদান ও মশক নিধন কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে রক্তদান ও মশক নিধন কর্মসূচি

পত্রদূত ডেস্ক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অধিদপ্তর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী আয়োজনের পঞ্চম দিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস।

বক্তব্যে সঞ্জীত কুমার দাস বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছায় রক্তদান মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। একইভাবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অধিদপ্তরের প্রশিক্ষক ও বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
পাটকেলঘাটা বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী শেখ জিল্লুর রহমান গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা বাজার এলাকায় তিনি এ গণসংযোগ করেন।

শেখ জিল্লুর রহমান জেলা জাসাসের আহ্বায়ক। গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।