বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

অব্যবস্থাপনা ও গ্রাহক হয়রানির আরেক নাম কলারোয়ার ‘আল আরাফাহ ইসলামী ব্যাংক’!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অব্যবস্থাপনা ও গ্রাহক হয়রানির আরেক নাম কলারোয়ার ‘আল আরাফাহ ইসলামী ব্যাংক’!

নিজস্ব প্রতিনিধি: অব্যবস্থাপনা, গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের টাকা দিতে না পারা, অসৌজন্যতার আরেক নাম কলারোয়ার ‘আল আরাফাহ ইসলামী ব্যাংক’। কলারোয়া বাজারের এমআর ফাউন্ডেশনে দ্বিতীয় তলায় অবস্থিত এই ব্যাংকে গ্রাহকদের হয়রানি ও নাজেহাল নিত্যদিনের ঘটনা।
গত রবিবার দুপুরের দিকে পৃথক দুটি চেকে ৯ লাখ টাকা তুলতে যান একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। ক্যাশ কাউন্টারের দায়িত্ব মহিলা কর্মকর্তা জানালেন টাকা নেই। অথচ তখনই পরপর দুই থেকে তিনজন ব্যক্তি পাঁচশত ও এক হাজার টাকা নোটের কয়েকটি ব্যান্ডেল জমা দিলেন। আনুমানিক ৩০/৪০ লাখ টাকার মতো। তখন বলা হলো এখনতো টাকা জমা পড়েছে তাহলে আমাদের চেকের টাকাটা দেন। ক্যাশ কাউন্টারের মহিলা কর্মকর্তা বললেন, ম্যানেজার সাহেব কে জানান। ম্যানেজার সাব্বির আহমেদকে জানালে তিনি ক্যাশ কাউন্টারের কর্মকর্তাকে একটি চেকের টাকা দিতে বললেন। ম্যানেজারকে জানানো হলো- ইতোমধ্যে বহু টাকা জমা পড়েছে। তবু তিনি বললেন, বাকি টাকা ঝাউডাঙ্গা শাখা থেকে নেন। অগত্যা নিরুপায় হয়ে একটি থেকে পাঁচ লাখ টাকা তুলতে গিয়ে ৫০০ টাকার নোটের ব্যান্ডেলে ২ লাখ টাকা দিয়ে বাকি টাকা ১০০ টাকার নোটের ব্যান্ডেল দিতে পাঁচ লাখ টাকা ডেলিভারি দিলেন। ক্যাশ কাউন্টার মহিলাকে জানানো হলো, যেহেতু বড় টাকার নোটের ব্যান্ডেল আছে সেখান থেকে দেন, কারণ এগুলো অন্য জায়গায় নিয়ে যেতে হবে। বড় নোটের টাকার ব্যান্ডেল থাকা সত্ত্বেও ওই কর্মকর্তা কিছুতেই দিলেন না। এ নিয়ে বাগবিত-াও হলো। অগত্যা সেই অবসরপ্রাপ্ত শিক্ষক ছুটলেন ঝাউডাঙ্গা শাখায়।
এরূপ প্রতিনিয়ত অসৌজন্যমুলক আচরণ, অব্যবস্থাপনা, গ্রাহকদের হয়রানি ও টাকা থাকলেও না দেয়ার ঘটনা ঘটছে ‘আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখায়।

Ads small one

মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’

‘দায়রা’র ট্রেলার লঞ্চে মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সে সময় পাপারাজ্জিদের ওপর চরম বিরক্তি প্রকাশ করেন তিনি। অনেকেই কারিনার এমন আচরণকে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেন।

কারিনা কাপুরের সিনেমা ‘দায়রা’র ট্রেলার লঞ্চের কয়েকটি ক্লিপিং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, পাপারাজ্জিরা কারিনাকে নানান ভঙ্গিমায় পোজ দেওয়ার আবদার করেন। প্যাপেদের অনুরোধে কয়েকবার এদিক থেকে ওদিক গিয়ে ক্যামেরার পোজও দেন তিনি। বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার পর কারিনার চোখে মুখে বিরক্তির ছাপ দেখা যায়।

একটা সময় ধৈর্য হারিয়ে জুতোর দিকে ইশারা করেন তিনি। পাপারাজ্জিদের বোঝাতে চেয়েছিলেন, হিল পরেছেন। তাই এত হাঁটাহাঁটি করা সম্ভব হচ্ছে না। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যাচ্ছে বেবো বলছেন, ‘হিলস পরেছি।’ এরপরও কয়েকজন ছবিশিকারি কারিনার আরও কিছু ছবি তোলার চেষ্টা চালিয়ে যান।

‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
বারবার জায়গা বদলানোর পরামর্শ দিতে থাকলে মেজাজ হারান কারিনা। সুর চড়িয়ে বলে ওঠেন, ‘কখনও এদিকে কখনও ওদিকে, হিলস পরেছি।’ ভিডিওটি সামনে আসতেই সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই কারিনার এমনন আচরণকে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেন। এক নেটিজেনের খোঁচা, ‘জয়া বচ্চনের বোন।’

অপর এক নেটাগরিকের রসিকতা, ‘আরেক জয়া বচ্চন আসছে।’ কেউ আবার ‘বয়সের প্রভাব’ বলেও কটাক্ষ করেছেন।

‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৯ উইকেট শিকার করেন তিনি।

বিসিবির এক ভিডিওতে সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে আমার অন্যতম সেরা স্মৃতি হবে ডারউইনে ম্যাচ জিতে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া। পাশাপাশি ৫ উইকেট। এটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।‘

অবশ্য এ সময় নিজের এক আক্ষেপের কথাও জানান হাসান। ম্যান অব দ্য ম্যাচ হয়ে শুধু মেডেল পেলেও কোনও প্রাইজমানি না পাওয়ায় অবাক হয়েছিলেন তিনি, ‘আসলে আমি আশ্চর্য হয়েছিলাম, ম্যান অব দ্য ম্যাচের কোনো প্রাইজমানি নেই। কিন্তু সমস্যা নেই। ম্যান অব দ্য ম্যাচ হওয়াটাই আমার কাছে বড়। পুরো বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে। এটা আমার জীবনের স্মরণীয় একটা দিন।‘

তরুণ ক্রিকেটার অমিত হাসান এই সিরিজে খেলার সুযোগ না পেলেও ট্রফি হাতে নিয়ে শান্তরা অমিতকেই ট্রফি এগিয়ে দিয়েছিলেন। অমিতও সেই একই ভিডিওতে জানান, ‘এই সিরিজে অনেকগুলা স্মৃতি আছে আমার সাথে। তার মধ্যে যখন ট্রফি দেওয়া হচ্ছিল, সবাই বলছিল অমিতের হাতে দাও। এটার কারণ আমার মনে হয়েছে, দলে সবচেয়ে জুনিয়র আমি। ঐ হিসেবে আমার কাছে যখন ট্রফি দিতে চাচ্ছিলেন আমার অনেক ভালো লেগেছে। এটাই আমার সেরা স্মৃতি।’

যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া

ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জার্মান কোচ টমাস ডুলির অধীনে ২৮ ফুটবলারকে নিয়ে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। সবার শেষে যোগ দিয়েছেন গোলকিপার মিতুল মারমা। এবার দলে নতুন করে আসা বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদেরও পরখ করে দেখছেন বাংলাদেশের কোচ।

সেই নতুনদের একজন সাইফ কেরাওয়ালা। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী গোলরক্ষক কয়েক দিন ধরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন।

২৯ বছর বয়সী সাইফের বাবা বাংলাদেশি, মা আমেরিকান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই গোলরক্ষক এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নে ঘাম ঝরাচ্ছেন। জাতীয় দলে জায়গা করে নিতে অনুশীলনে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তিনি।

নতুন সতীর্থকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। গোলকিপারদের সঙ্গে সাইফের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘গোলকিপারদের এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।’

এদিকে নতুন ফুটবলারদের ট্রায়াল প্রসঙ্গে টমাস ডুলি স্পষ্ট করে জানিয়েছেন, পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার প্রধান মাপকাঠি।

বাংলাদেশের জার্মান কোচ বলেছেন, ‘ট্রায়ালে যারা ভালো করবে, তাদের দলে নেওয়া হবে। পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো এজেন্ট বা অন্য কে কী বললো, সেটি দেখার বিষয় নয়। সাইফ এসেছে। আরও কয়েকজনের আসার কথা রয়েছে।’