আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক সভা
সংবাদদাতা: আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে তরুণীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার ৯ নম্বর আনুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বল্লভপুর সানা পাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান’ এই সভার আয়োজন করে।
উপকূলীয় এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন নারীকে নিয়ে আয়োজিত এই সভায় আলোচনা পরিচালনা করেন মৃত্তিকা সংস্থার যুব সদস্য আব্দুল আহাদ (সবুজ)। এ সময় তাসলিমা, সাবিনা, কনিকা, স্বপ্না, কবিতা, তাপসীরানী, জয়ন্তী, জেসমিন, সন্ধ্যা ও পূজা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বায়ুম-লের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অতিবৃষ্টির মতো চরম আবহাওয়া উপকূলের খাদ্য নিরাপত্তা, সুপেয় পানি এবং জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে অনিয়মিত ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় আগাম সচেতনতা ও স্থানীয় পর্যায়ের প্রস্তুতি জরুরি।












