তালায় সড়ক নির্মাণকাজ উদ্বোধন করলেন সাংসদ ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার মোবারাকপুর দুর্গা মন্দির হতে মহান্দী বিসি রোড পর্যন্ত প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১৭০ মিটার নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় তালা মোবারাকপুর ব্রিজ মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা উপসহকারী প্রকৌশলী সজল কুমার শীল, নকশাকার আব্দুস সালাম, ঠিকাদার ইলিয়াস হোসেন, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মাওলানা কবিরুল ইসলাম, তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. শাহিদুজ্জামান, ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন, মো. মফিজুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের আমীর মো. মুজিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।












